ডেস্ক রিপোর্ট: গত ২৮ জানুয়ারি বরিশালে ডিবিসি আয়োজিত জনতার দরবার নামক অনুষ্ঠানে বরিশাল ৫ আসনের প্রার্থীদের আমন্ত্রণ জানানো হয়। সেখানে বাসদের প্রার্থী মনীষা চক্রবর্তীও ছিলেন। শুনা যায় পীরসাহেব চরমোনাই এর প্রার্থী শর্ত দেয় মনীষা উপস্থিত থাকলে তিনি অনুষ্ঠানে থাকবেন না। কিন্তু এটা ডিবিসি’র পক্ষ থেকে মনীষাকে জানানো হয়নি। আলোচনার সময় কিছুক্ষণ পরে ডিবিসির পক্ষ থেকে মনীষা চক্রবর্তীকে মঞ্চ ছেড়ে উঠে যেতে বলা হয়। সমাজতান্ত্রিক মহিলা ফোরাম এর সভাপতি প্রকৌশলী শম্পা বসু ও সাধারণ সম্পাদক অ্যাড. দিলরুবা নূরী আজ ৩০ জানুয়ারি ’২৬ সংবাদপত্রে পাঠানো এক যুক্ত বিবৃতিতে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, অভ্যুত্থান পরবর্তী সময়ে সারাদেশে নানাভাবে নারীদের হেনস্তা করা হচ্ছে। উগ্র ধর্মান্ধ সাম্প্রদায়িক গোষ্ঠী সারাদেশে নারী বিদ্বেষী মনোভাব তৈরি এবং ছড়িয়ে দিচ্ছে। বর্তমানে যখন সবাই নির্বাচন নিয়ে ব্যস্ত তখনও একদল সাম্প্রদায়িক গোষ্ঠী সেই অপতৎপরতা অব্যাহত রেখেছে যার নগ্ন প্রকাশ ঘটেছে ডিবিসির এই আয়োজনে। ডিবিসি কর্তৃপক্ষ প্রথমত মনীষা চক্রবর্তীকে স্পষ্ট করে জানাতে না চাওয়া আর দ্বিতীয়ত চরমোনাই প্রার্থীর এই অগণতান্ত্রিক এবং নারী বিদ্বেষী সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গিকে প্রশ্রয় দিয়ে মেনে নেয়ার মধ্য দিয়ে সাংবাদিকতার সাধারণ পেশাদারিত্ব ও নৈতিকতার লঙ্ঘন করেছেন।
ধর্মকে নিয়ে রাজনীতি করা দলগুলোর দৃষ্টিভঙ্গী যে এর বাইরে কিছু না তা বলার অপেক্ষা রাখে না। যেখানে দেশের ৫১ শতাংশ নারী সেখানে এহেন সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি নিয়ে ভোটে নির্বাচিত হওয়ার স্বপ্নও দেখেন কি করে?
নেতৃবৃন্দ বলেন এই ধরনের ঘটনা দেশকে সাম্প্রদায়িক এবং নারী বিদ্বেষী হিসেবে চিহ্নিত করে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রের বৈশিষ্ট্য এটা হতে পারে না। এগুলো নির্বাচনী পরিবেশকেও প্রশ্নবিদ্ধ করে তুলছে। জনগণের প্রতি আহ্বান শোষণ, বৈষম্য, সাম্প্রদায়িকতা ও নারী বিদ্বেষী চিন্তার বিপরীতে গণতান্ত্রিক, শোষণহীন, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা এবং নারীর সম্মান, মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার লড়াইকে শক্তিশালী করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান নেতৃবৃন্দ।
স্টাফ রিপোর্টার: দুর্নীতি দমন কমিশনকে (দুদক) বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ...
স্টাফ রিপোর্টার: সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ সাড়ে পাঁচ মাস চিকিৎসা ও পুনর্বাসন শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আ ...
স্টাফ রিপোর্টার: ইলেকট্রনিক মিডিয়ার শীর্ষ নির্বাহীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।আজ বুধবার ২ সেপ্টেম্বর দুপুরে রাজধানীর ২৯ মিন্টো ...
স্টাফ রিপোর্টার: ঢাকার শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাতীয় যুব জোটের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ৫টায় যুব জোট কেন্দ্রীয় কমিটি এই সভার আ ...
সব মন্তব্য
No Comments