ডেস্ক রিপোর্ট: রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১৫৩৩ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এতথ্য জানিয়েছেন।
ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-মতিঝিল বিভাগে ২১ টি বাস, ২১ টি কাভার্ডভ্যান, ৫৪ টি সিএনজি ও ১৬৬ টি মোটরসাইকেলসহ মোট ৩২৪ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ১০ টি বাস, ৮ টি ট্রাক, ৩ টি কাভার্ডভ্যান, ১৩ টি সিএনজি ও ১৭ টি মোটরসাইকেলসহ মোট ৬৬ টি মামলা হয়েছে। ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১০ টি বাস, ২ টি ট্রাক, ১৬ টি কাভার্ডভ্যান, ৩০ টি সিএনজি ও ১১৯ টি মোটরসাইকেলসহ মোট ২০৩ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৮ টি বাস, ৮ টি ট্রাক, ৯ টি কাভার্ডভ্যান, ২৪ টি সিএনজি ও ১১৬ টি মোটরসাইকেলসহ মোট ২০১ টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-গুলশান বিভাগে ২০ টি বাস, ৩ টি ট্রাক, ৪ টি কাভার্ডভ্যান, ১৬টি সিএনজি ও ৯১টি মোটরসাইকেলসহ মোট ২৬৮ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ২৯ টি বাস, ১১ টি ট্রাক, ১৩ টি কাভার্ডভ্যান, ৩৬ টি সিএনজি ও ৮২ টি মোটরসাইকেলসহ মোট ২৩৬ টি মামলা হয়েছে। ট্রাফিক-রমনা বিভাগে ৫ টি বাস, ৩ টি কাভার্ডভ্যান, ৯ টি সিএনজি ও ৩৮ টি মোটরসাইকেলসহ মোট ১১২ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৬ টি বাস, ৪ টি ট্রাক, ২ টি কাভার্ডভ্যান, ১৪ টি সিএনজি ও ৭৯ টি মোটরসাইকেলসহ মোট ১২৩ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৩৩২ টি গাড়ি ডাম্পিং ও ২১৩ টি গাড়ি রেকার করা হয়েছে।
গত (৩০ নভেম্বর ২০২৫) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের দিন-তারিখ এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি জানান, এ নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলমান রয়েছে এবং দুই দে ...
স্টাফ রিপোর্টার: মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ক্রমান্বয়ে দুর্বল হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সাথে মিলিত হতে পারে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, লঘুচাপের ...
ডেস্ক রিপোর্ট: ব্রিকস সম্মেলন ঘিরে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে অনিশ্চয়তা কাটেনি। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সরকারের উচ্চপর্যায় থেকে বরাবরই বলা হয়েছে, উপযুক্ত পরিবেশ নিশ্চিত ...
ডেস্ক রিপোর্ট: যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।জন্মাষ্টমী উপলক্ষে আজ শুক্রবার ৪ স ...
সব মন্তব্য
No Comments