স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘন্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে নওগাঁ-৬ আসনের সাবেক এমপি মোঃ ওমর ফারুক সুমনসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৫ নেতাকর্মী গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) পিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এতথ্য জানিয়েছেন।
গ্রেফতারকৃতরা হলো-১। নওগাঁ-৬ আসনের সাবেক এমপি ও নওগাঁ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মো: ওমর ফারুক সুমন (৪৭) ২। ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আবু নাঈম জুবের (২২) ৩। মিরপুর মডেল থানা ১২ নং ওয়ার্ড ছাত্রলীগ সহ-সভাপতি মোঃ তানভীর ইসলাম (৩০) ৪। দক্ষিণখান থানা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও বিমানবন্দর থানা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সৈয়দ সাজ্জাদ হোসেন (৫৭) ও ৫। মতিঝিল টিএন্ডটি কলোনি ইউনিট যুবলীগের সাবেক সহ-সভাপতি মো: আমজাদ হোসেন রাজন (৪৪)।
ডিবি সূত্রে জানা যায়, বুধবার (৮ অক্টোবর) রাত সাড়ে ৭টায় ডিবি মিরপুর বিভাগ রামপুরা থানাধীন ডিআইটি রোড, মালিবাগ এলাকা থেকে আবু নাঈম জুবেরকে ও রাত আনুমানিক ১১:৩০ মিনিটে মিরপুর মডেল থানার মুক্ত বাংলা এলাকা থেকে মোঃ তানভীর ইসলামকে গ্রেফতার করে।
ডিবি সূত্রে আরও জানা যায়, বুধবার (৮ অক্টোবর) রাত সাগে ৭টায় ডিবি উত্তরা বিভাগের একটি টিম উত্তরা থানার কাওলা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দ সাজ্জাদ হোসেনকে গ্রেফতার করে। একই দিন বিকাল সাড়ে ৩টায় মতিঝিল থানার শাপলা চত্ত্বর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মো: আমজাদ হোসেন রাজনকে গ্রেফতার করে ডিবি-মতিঝিল বিভাগ।
অপরদিকে বুধবার দিবাগত রাত (৯ অক্টোবর) আড়াইটায় ডিবি লালবাগ বিভাগ মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে মো: ওমর ফারুক সুমনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
স্টাফ রিপোর্টার: সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার, ৬ জুলাই রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ডের ঈদগাহ মাঠে এনসিপির পূর্বঘোষিত জুলাই পদযাত্রা ও জ ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গ্রামীণ উন্নয়নের মাধ্যমেই টেকসই বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। এ লক্ষ্যে সরকার দেশের রাস্ত ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠান আয়োজনের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।আজ রোববার (৫ জ ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের যথাযথ মূল্যায়ন ও পুনর্বাসন করা সরকারের পবিত্র দায়িত্ব। শহীদদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ...
সব মন্তব্য
No Comments