ডেস্ক রিপাের্ট : গণটিকার ১ম ডোজ গ্রহণকারীদের ২য় ডোজ প্রদান কার্যক্রম শুরু হবে আগামী ৭ সেপ্টেম্বর থেকে। আজ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।
রাজধানীর একটি হাসপাতাল পরিদর্শন শেষে উপস্থিত মিডিয়াকর্মীদের উদ্দেশ্যে মহাপরিচালক জানান, গত ৭-১২ আগস্ট দেশব্যাপী যে গণটিকা কার্যক্রম শুরু হয়েছিল এবং যাঁরা গণটিকার ১ম ডোজ কার্যক্রমে অংশ নিয়েছিলেন তাঁদেরকে আগামী ৭ সেপ্টেম্বর থেকে ২য় ডোজ প্রদান করা হবে। গণটিকার ১ম ডোজ গ্রহণকারীদের প্রত্যেকের জন্যই ২য় ডোজ ভ্যাকসিন সংরক্ষণ করা রয়েছে বলেও মহাপরিচালক এ সময় জানান।
উল্লেখ্য, গণটিকায় যে ব্যক্তি যে ধরণের টিকা গ্রহণ করেছিলেন ৭ সেপ্টেম্বর থেকে ঐ ব্যক্তিকে একই ধরণের টিকার ২য় ডোজ প্রদান করা হবে।
বিশেষ প্রতিনিধি, নিউইয়র্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব করেছেন। তিনি বলেছেন, এখন সহমর্মিতা থেকে মূল কারণ অনুসন্ধান ও সমাধানের দিকে, প্রতিশ্র ...
বিশেষ প্রতিনিধি, নিউইয়র্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন গেটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক সুজম্যান। নিউইয়র্কের হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল হোটেলে উচ্চপর্যায়ের এ ...
চট্টগ্রাম অফিস: পানি সম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, চট্টগ্রাম জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে কার্যকর ...
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির জেরে বাসের পর এবার বাড়ল লঞ্চের ভাড়া। লঞ্চের নতুন ভাড়া বুধবার (২৩ সেপ্টেম্বর) থেকেই কার্যকর। কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, যাত্রীবাহী লঞ্চে প্রথম ১০০ ...
সব মন্তব্য
No Comments