তিন দেশে শুরু ফুটবল মহাযজ্ঞ
স্টাফ রিপোর্টার: ফুটবল উন্মাদনায় মেতে উঠতে প্রস্তুত সারা বিশ্ব। এখন চলছে কাউন্টডাউন। আজ বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে বড় আসর—ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬। টানা ৩৯ দিনের এই ফুটবল মহাযজ্ঞ চলবে ১৯ জুলাই পর্যন্ত।
উদ্বোধনী দিনেই তিন স্বাগতিক দেশের তিনটি ম্যাচ দিয়ে পর্দা উঠছে ২৩তম বিশ্বকাপের। প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। ঐতিহাসিক এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে স্থানীয় সময় বিকাল ৩টায় ম্যাচটি শুরু হবে। বাংলাদেশ সময়ে ম্যাচটি মাঠে গড়াবে ১২ জুন রাত ১:০০ টায়। এই মাঠই প্রথম ভেন্যু হিসেবে তিনটি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ আয়োজনের রেকর্ড গড়ছে। এর আগে ১৯৭০ ও ১৯৮৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচও হয়েছিল এই মাঠে। উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে স্থানীয় সময় দুপুর ১:৩০ টায়, বাংলাদেশ সময় রাত ১১:৩০ টায়।
উদ্বোধনী দিনের বাকি দুটি ম্যাচ হবে ১২ জুন। কানাডার টরন্টোর বিএমও ফিল্ডে স্বাগতিক কানাডা খেলবে বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে। একই দিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের সোফাই স্টেডিয়ামে তৃতীয় উদ্বোধনী ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ প্যারাগুয়ে। প্রতিটি স্বাগতিক দেশ গ্রুপ পর্বের তিনটি ম্যাচই নিজ দেশে খেলবে।
এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নিচ্ছে ৪৮টি দল। তিনটি দেশের ১৬টি শহরে মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের ফরম্যাটেও এসেছে পরিবর্তন। ১২টি গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। প্রতি গ্রুপে থাকবে ৪টি করে দল। গ্রুপ পর্ব চলবে ১১ থেকে ২৭ জুন পর্যন্ত। এরপর নতুন সংযোজন রাউন্ড অব ৩২ শুরু হবে ২৯ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত। রাউন্ড অব ১৬ হবে ৪ থেকে ৭ জুলাই, কোয়ার্টার ফাইনাল ৯ থেকে ১২ জুলাই, সেমিফাইনাল ১৪ ও ১৫ জুলাই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ ১৮ জুলাই এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ জুলাই রোববার যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে। বাংলাদেশ সময় ফাইনাল মাঠে গড়াবে ২০ জুলাই রাত ১:০০ টায়।
ফিফা জানিয়েছে, দল ও দর্শকদের ভ্রমণ কমাতে এবং খেলোয়াড়দের বিশ্রাম ও রিকভারিকে অগ্রাধিকার দিয়ে এবারের ম্যাচ সূচি তৈরি করা হয়েছে। সময়ের পার্থক্যের কারণে বাংলাদেশে বেশিরভাগ ম্যাচ হবে গভীর রাতে ও ভোরে। যুক্তরাষ্ট্রের বিকাল ৩টার ম্যাচ বাংলাদেশে রাত ১টা, সন্ধ্যা ৬টার ম্যাচ ভোর ৪টা এবং রাত ৯টার ম্যাচ সকাল ৭টায় দেখা যাবে।
২০০৫ সালের পর প্রথমবার মেক্সিকো, ১৯৯৪ সালের পর প্রথমবার যুক্তরাষ্ট্র এবং কানাডা প্রথমবারের মতো বিশ্বকাপ আয়োজন করছে। তিন দেশের যৌথ আয়োজনে এটি ফিফা বিশ্বকাপের ইতিহাসে প্রথম ঘটনা। ১১ জুন মেক্সিকো সিটির এস্তাদিও আজতেকায় মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হয়ে দীর্ঘ এক মাসের ফুটবল উৎসবের পর্দা নামবে ১৯ জুলাই নিউ ইয়র্ক-নিউ জার্সিতে। বিশ্বব্যাপী কোটি কোটি ফুটবলপ্রেমী এখন অপেক্ষায় ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ উপভোগের।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের ঘোষণার পর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর আবেগঘন বার্তা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।সোমবার (৩১ আগস্ট) ইনস্টাগ্রামে আন্তর্জাতিক ফুটবল থে ...
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। সোমবার (৩১ আগস্ট ২০২৬) নিজের অফিসিয়াল ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে এক আবেগঘন বার্তায় তিনি এই সিদ্ধান্ত জ ...
স্টাফ রিপোর্টার: জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসকে সামনে রেখে নারী ফুটবলের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বস ...
লুতুব আলি, কলকাতা: হকি জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মদিনকে স্মরণ করে প্রতি বছর ২৯ আগস্ট দেশজুড়ে পালিত হয় ন্যাশনাল স্পোর্টস ডে। সেই উপলক্ষে এবার কলকাতায় এক অভিনব উদ্যোগ নিল জেনিথ উইমেন্স ইয়োগা এমপাওয ...
সব মন্তব্য
No Comments