রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় চলমান ফেরিতে উঠতে গিয়ে মোটরসাইকেল সন্ধ্যানদীতে পড়ে ডুবে যায়। অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন আরোহী পিকুল হাসান। তবে বুকে, হাতে ও পায়ে মারাত্মক চোট পান সে। পিকুল "রেডিয়াম ফার্মাসিউটিক্যালস"র রিপ্রেজেন্টেটিভ। শনিবার (২৯ জুন) বিকাল সোয়া ৪টার দিকে বন্দরবাজার সংলগ্ন ঘাট থেকে ফেরিতে উঠতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, বরিশালে বসবাসকারী ঝিনাইদহের পিকুল হাসান মোটরসাইকেল যোগে বরিশাল থেকে বানারীপাড়া হয়ে ঔষধের স্যাম্পল নিয়ে খেয়া পার হয়ে বাইশারী টু আউয়ার যাওয়ার উদ্দেশে রওনা দিয়ে পৌর শহরের বন্দর বাজার সংলগ্ন সন্ধ্যানদীর ফেরিঘাটে আসে। এ সময় ফেরিও ছেড়ে যাচ্ছিল। ফেরিটি ঘাট থেকে তিন ফুট (দুই হাত) দূরত্বে চলে যাওয়ার পর পিকুল রানিংয়ে থাকা মোটরসাইকেল নিয়ে ফেরিতে উঠতে গেলে সামনের চাকা চলমান ফেরির উপরে পড়ে এবং পেছনের চাকা শূন্যে থাকে। এ সময় ফেরির অন্য যাত্রীরা মোটরসাইকেল আরোহী পিকুল হাসানকে টেনে তুললেও মোটরসাইকেলটি পানিতে পড়ে ডুবে যায়। এ ঘটনায় পিকুল বুক, হাতে ও পায়ে মারাত্মক চোট পায় ও জখম হয়। মোটরসাইকেলটি তাৎক্ষণিক খেয়া চালকদের সহযোগিতায় দড়ি বেঁধে ফেরির ওপর টেনে তোলা হয়।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
সব মন্তব্য
No Comments