মুহাম্মদ সাইফুল্লাহ, সাভার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন বর্ষীয়ান রাজনীতিবিদ আলহাজ্ব জামাল উদ্দিন সরকার। তিনি ছিলেন সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি। তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। সাভার- আশুলিয়ার মাটি ও মানুষের নেতা, নিরহংকারী ও একজন আপাদমস্তক ভদ্রলোক। এই অকুতোভয় মানুষটি ১৯৫০ সালে ৩রা মার্চ, সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়ানের পূর্বহাটি গ্রামে ইয়াজ উদ্দিন সরকার ও জমিলা খাতুনের ঘরে জন্মগ্রহণ করেন। বাল্যকাল থেকে তিনি অত্যন্ত বিচক্ষণ ও জনহিতকর কাজে উৎসাহী ছিলেন। জনকল্যাণমূলক কাজে জড়িত থাকার কারণে সাভার উপজেলার মানুষের কাছে তিনি হয়ে উঠেছিলেন রাজনৈতিক অবিভাবক ও বিশ্বস্ত জনপ্রতিনিধি।তার বাল্যকালে শিক্ষার হাতেখড়ি পূর্বহাটি জামে মসজিদের ঈমামের হাতে। পরবর্তীতে তিনি শ্যামপুর হরিণধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তার শিক্ষা জীবন শুরু করেন। মাধ্যমিক স্কুল পরিক্ষা সম্পূর্ণ করেছেন (১৯৬৮-সালে) আমিনবাজারের ঐতিহ্যবাহী মিরপুর -মফিদ-ই-আম স্কুল ও কলেজ থেকে। পরবর্তীতে (১৯৭০-সালে)উচ্চমাধ্যমিক পরীক্ষা সম্পূর্ণ করেন সাভার বিশ্ববিদ্যালয় কলেজ থেকে। (১৯৭১-৭৩) সালে সরকারি বাংলা কলেজ থেকে বিএসসি অনার্স সম্পূর্ণ করেন। এই অঞ্চলের শিক্ষা বিস্তারের তার বিশেষ অবদান হাইস্কুল জীবনের গণ্ডি পার হওয়ার পর থেকে শুরু। মুশুরীখোলায় অবস্থিত মুশুরীখোয়া সামসুল হক উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠায় তার অসামান্য অবদান ছিল। তিনি প্রতিষ্ঠানটিতে প্রতিষ্ঠার পর থেকে ১৯৭৪ সাল পর্যন্ত শিক্ষকতায় নিয়োজিত ছিলেন। ১৯৭৬ সাল থেকে রুপালী ব্যাংকে কর্মরত ছিলেন ১৯৮৪ সাল পর্যন্ত। রুপালী ব্যাংকের মতিঝিল শাখার সিনিয়র অফিসার হিসেবে চাকরি থেকে অব্যাহতি নিয়েছিলেন,সেই সময়ের স্থানীয় কিছু প্রভাবশালীর রাজনৈতিক ব্যক্তিত্বের প্রতিহিংসার রোষানলে পড়ে। ছাত্রজীবন থেকেই তিনি সকল পরিক্ষায় মেধার সাথে উত্তির্ন হয়েছেন। প্রথমবার তিনি ১৯৯৬ সালে তার গর্ভধারিণী মাকে সাথে নিয়ে হজ্ব পালন করেছেন। তিনি মুশুরীখোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছিলেন। অত্যন্ত সুনামের সাথে তার উপর অর্পিত দায়িত্ব তিনি দক্ষতার সাথে পালন করে, প্রতিষ্ঠানটিতে শিক্ষার অগ্রগতি করেছিলেন। তিনি তার পিতার নামে পূর্বহাটিতে তার নিজ গ্রামে নিজস্ব জমিতে, নিজস্ব অর্থায়নে ইয়াজ উদ্দিন সরকার স্মৃতি একাডেমী প্রতিষ্ঠা করেন ২০০০ সালে । তিনি তার মায়ের নামে নিজস্ব জমিতে ২০০৫ সালে জামাল উলুম জমিলা খাতুন মাদ্রাসা ও এতিমখানা প্রতিষ্ঠা করেন।যা এই অঞ্চলে অত্যন্ত সুনামের সাথে দীর্ঘদিন ধরে দ্বীনি শিক্ষা প্রদান করে আসছে। জামাল উদ্দিন সরকার ২০০৩-২০১১ পর্যন্ত প্রথম মেয়াদে চেয়ারম্যান, পরবর্তী পুনরায় ২০১১-২০১৬ পর্যন্ত দ্বিতীয় মেয়াদে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তিনি সেই সময় ২টি নির্বাচনেই সততার সাথে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন। তিনি দীর্ঘ ১৩ বছর সততা, ন্যায়পরায়নতা ও সুনামের সাথে অত্র ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার সততার জন্য তিনি সর্বত্রই শ্রদ্ধাভাজন ও সম্মানিত। তার প্রায় ৬০ বছর রাজনৈতিক জীবনে তিনি ও তার দল অনেকবার ক্ষমতার কাছাকাছি থেকেও কোন অন্যায় কাজের সাথে জড়িত হননি। ভবিষ্যতেও কোন অন্যায়ের সাথে তিনি আপোষ করবেন না বলে জানিয়েছেন। তিনি কোন দিন তার উপর অর্পিত ক্ষমতা অপব্যবহার করেনি । দীর্ঘ মেয়াদে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে তার ইউনিয়নের অনেক রাস্তা ঘাট নির্মাণ ও সংস্কার করেছেন। বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে তিনি সকলের অজান্তে ব্যাপক অনুদান প্রদান করেছেন। গরীব দুঃখী অসহায় মানুষের পাশে থেকেছেন সব সময়। তার এলাকার সাধারণ জনগণ তাকে যখন যেখানে ডেকেছেন ,তিনি সেখানেই হাজির হয়েছেন। ৭৫ বছরের অধিক জীবনে সবসময় তিনি সাধারণ মানুষের পাশে থেকে সেবামূলক অনেক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। স্বৈরাচারী হাসিনা সরকার পতনের আগে তিনি অনেক জেল-জুলুম অত্যাচারের শিকার হয়েছেন। জীবনের বহু বছর তিনি জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। বিএনপির রাজনীতি করতে গিয়ে তাকে হারাতে হয়েছে সম্মান, মর্যাদা ও আর্থিক ক্ষতির সম্মুখীন। তবু তিনি দলের প্রয়োজনে কখনো হাল ছাড়েননি। বিএনপি'র জন্য তিনি তার সারা জীবন উৎসর্গ করে গেছেন। সাভার আশুলিয়া রাজনীতিতে তিনি অন্যতম ফ্যাক্টর হিসেবে বিবেচিত। এই অঞ্চলের সাধারণ জনগণ মনে করেন, তার মত ত্যাগী নেতার হাতেই ঢাকা- ১৯ এর দায়িত্ব শোভা পায়। এজন্য অধিকাংশ ভোটাররা মনে করছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে তার মত যোগ্য , সৎ ও দক্ষ, সাহসী, ত্যাগী নেতারই দলীয় মনোনয়ন পাওয়ার অধিকার রয়েছে। সাভার আশুলিয়া বাসীর উন্নয়নে জামাল উদ্দিন সরকারের বিকল্প নেই বলেও তারা মনে করেন।
উজিরপুর প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে উজিরপুর পৌর বিএনপির নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে।১৩ জুলাই সোমবার জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপার্সন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজনের পরিচয় শনাক্ত হয়েছে। শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে তাদের পরিচয় নিশ্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:: বরিশালের মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে শাকিল পন্ডিত (২৪) নামের এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ঘাতক সাইদুল মাতাব্বরকে আটক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ৫ বছর বয়সী মেয়েকে সঙ্গে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়ার ঘটনায় মা লাকি আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১১ জুলাই) রাতে নলছিটি থানায় তার বিরুদ্ধে সন্তানকে হত্য ...
সব মন্তব্য
No Comments