অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী বাসন্তী পূজা। প্রাচীনকাল থেকেই চৈত্র মাসে হিন্দু বাঙালিরা দেবী দুর্গার আরাধনা করে আসছেন। পরবর্তীকালে শরৎকালে অকালবোধনের মাধ্যমে শারদীয় দুর্গাপূজার প্রচলন বৃদ্ধি পায়। চৈত্র মাসে বসন্ত ঋতুতে অনুষ্ঠিত হওয়ায় এই দুর্গাপূজাকে বাসন্তী পূজা বলা হয়।
মঙ্গলবার (২৬ মার্চ) মহাষষ্ঠীর মধ্য দিয়ে বাসন্তী পূজার আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা হয়। পূজা উপলক্ষে ফরিদপুর শহরের পুরাতন কালীবাড়ি মন্দির এবং ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালের বিপরীতে নীলটুলি সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে দুটি পৃথক মণ্ডপে যথাযোগ্য আচার-অনুষ্ঠানের মাধ্যমে পূজা উদযাপন করা হচ্ছে।
পূজা আয়োজকরা জানান, এবারের বাসন্তী পূজায় একটি বিশেষ তাৎপর্য রয়েছে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এ বছর দেবীর আগমন ঘটবে নৌকায়। হিন্দু ধর্মাবলম্বীদের মতে, দেবীর নৌকায় আগমন শুভ লক্ষণ হিসেবে বিবেচিত হয়। এটি দেশের শস্য উৎপাদন বৃদ্ধি এবং সর্বত্র শান্তি ও সমৃদ্ধির বার্তা বহন করে।
পাঁচ দিনব্যাপী এই পূজার প্রথম দিন ষষ্ঠী পূজার মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। দিনব্যাপী পূজা-অর্চনা শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
পূজা কমিটির সূত্রে জানা যায়, ২৫ মার্চ বুধবার (মহাসপ্তমী) নবপত্রিকা প্রবেশ, স্থাপন, কল্পারম্ভ ও সপ্তমী বিহিত পূজা অনুষ্ঠিত হবে। একইদিন সন্ধ্যায় দেবীর আমন্ত্রণ ও অধিবাসের আনুষ্ঠানিকতা পালিত হবে। এছাড়া ভক্তদের জন্য ধর্মীয় সাংস্কৃতিক পরিবেশনার অংশ হিসেবে রামায়ণ গান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
২৬ মার্চ বৃহস্পতিবার (মহাঅষ্টমী) অষ্টমী বিহিত পূজা অনুষ্ঠিত হবে। এদিন সন্ধ্যায় ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হবে এবং রাত ৮টায় পূজা প্রশস্তা অনুষ্ঠিত হবে।
২৭ মার্চ শুক্রবার (মহানবমী) সন্ধ্যা সাড়ে ৭টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে স্থানীয় শিল্পীরা অংশগ্রহণ করবেন। একইদিন রাত ৮টায় পূজা প্রশস্তা অনুষ্ঠিত হবে।
সর্বশেষে ২৮ মার্চ শনিবার (মহাদশমী) দশমী বিহিত পূজা শেষে দেবীর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী এই ধর্মীয় উৎসবের সমাপ্তি ঘটবে।
পূজা কমিটির পক্ষ থেকে আরোও জানানো হয়েছে, আগামীকাল সকালে নীলটুলি পুরাতন কালীবাড়ি মন্দিরে মহাসপ্তমীর পূজা অনুষ্ঠিত হবে। এছাড়া রাতে ধর্মীয় সাংস্কৃতিক আয়োজনের অংশ হিসেবে রামায়ণ গান পরিবেশনের ব্যবস্থা রাখা হয়েছে।এদিকে পূজাকে ঘিরে সাধারণ ভক্ত ও দর্শনার্থীদের মাঝেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
পূজামণ্ডপে আসা এক ভক্ত বলেন, “ বাসন্তী পূজা আমাদের জন্য এক বিশেষ আনন্দের উপলক্ষ। প্রতিবছরের মতো এবারও আমরা পরিবারের সদস্যদের নিয়ে পূজা দিতে এসেছি। দেবীর আশীর্বাদে দেশ ও মানুষের কল্যাণ কামনা করি।”
আরেকজন দর্শনার্থী জানান," পূজামণ্ডপের পরিবেশ খুবই সুন্দর ও শান্তিপূর্ণ। এখানে এসে ভক্তিময় পরিবেশে পূজা দিতে পেরে আমরা সত্যিই আনন্দিত।
বাসন্তী পূজাকে কেন্দ্র করে ইতোমধ্যেই এলাকাজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। ভক্ত ও দর্শনার্থীদের উপস্থিতিতে পূজামণ্ডপগুলোতে তৈরি হয়েছে আনন্দঘন ও ভক্তিময় পরিবেশ।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সব মন্তব্য
No Comments