ডেস্ক রিপোর্ট: কারা অধিদপ্তরের হালনাগাদ তথ্য অনুযায়ী, গত বছরের ৩০ নভেম্বর পর্যন্ত দেশের ৬৮টি কেন্দ্রীয় ও জেলা কারাগারের ডেথ সেলগুলোতে মোট ২ হাজার ৭০৫ জন মৃত্যুদণ্ডে দণ্ডিত আসামি আটক ছিলেন। কারা কর্তৃপক্ষ বলছে, এই সংখ্যা বাংলাদেশের কারা ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ।
উল্লেখ্য, ডিসেম্বর মাসে অধস্তন আদালতে অবকাশকালীন ছুটি থাকায় নিয়মিত বিচার কার্যক্রম স্থগিত ছিল।
কারাগারে থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দিদের মধ্যে ৯০ জন নারী। এসব আসামির বড় একটি অংশের মামলা এখনও উচ্চ আদালতে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, ২ হাজার ৩৭০ জন আসামির মামলা হাইকোর্টে বিচারাধীন।
এদের মধ্যে ৯৩৯ জন আসামি ৬ থেকে ১৫ বছর কিংবা তারও বেশি সময় ধরে কনডেম সেলে রয়েছেন, যাদের মামলার চূড়ান্ত নিষ্পত্তি এখনও হয়নি।
বর্তমানে হাইকোর্টে মোট ৬৬টি দ্বৈত ও একক বেঞ্চ বিচার কার্যক্রম পরিচালনা করছে। তবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের মামলা—যেগুলো ডেথ রেফারেন্স বা মৃত্যুদণ্ড অনুমোদনের সঙ্গে সংশ্লিষ্ট—নিষ্পত্তির জন্য বরাদ্দ রয়েছে মাত্র চারটি বেঞ্চ। এসব বেঞ্চে দ্বৈত বেঞ্চ হিসেবে প্রতিটিতে দুজন করে বিচারক দায়িত্ব পালন করছেন।
এই হিসাবে, হাইকোর্টে প্রতিটি বেঞ্চের ওপর গড়ে প্রায় ৫৯২ জন ফাঁসির আসামির মামলা রয়েছে। ফলে একেকজন বিচারকের হাতে নির্ভর করছে গড়ে ২৯৬ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ভাগ্য।
সূত্র: দেশ রূপান্তর
ডেস্ক রিপোর্ট: ব্রিকস সম্মেলন ঘিরে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে অনিশ্চয়তা কাটেনি। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সরকারের উচ্চপর্যায় থেকে বরাবরই বলা হয়েছে, উপযুক্ত পরিবেশ নিশ্চিত ...
ডেস্ক রিপোর্ট: যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।জন্মাষ্টমী উপলক্ষে আজ শুক্রবার ৪ স ...
ডেস্ক রিপোর্ট: ভারতীয় ভিসা প্রত্যাশীদের দালাল থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন। বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর হাইকমিশনের এক সতর্কবার্তায় বলা হয়েছে, দালালরা বিভিন্ন প্রলোভন দেখিয় ...
ডেস্ক রিপোর্ট: আজ শুক্রবার সনাতন হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী। দেশের হিন্দু সম্প্রদায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে দিনটি পালন করবেন।হিন্দু ...
সব মন্তব্য
No Comments