রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় শীর্ষ মাদক কারবারি শাকিলকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার (১০ জানুয়ারী) রাতে থানা পুলিশের উপ-পরিদর্শক মো: রুবেল হোসেনের নেতৃত্বে উপজেলার মহিষাপোতা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বানারীপাড়াসহ বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বেশ কয়েকটি মামলা রয়েছে। শনিবার (১১ জানুয়ারী) সকালে তাকে বরিশাল জেলহাজতে পাঠানো হয়েছে। এ ব্যাপারে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ ( ওসি) মো: মোস্তফা জানান, জিঙ্গাসাবাদে শাকিল মাদক সিন্ডিকেটের ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। বানারীপাড়া থানায় ৪টি মামলায় জামিনে থাকায় তাকে অপর একটি মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেফতার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। প্রসঙ্গত,একসময় শাকিল বানারীপাড়ার অপর শীর্ষ মাদক কারবারি ল্যাংটা সোহেলের প্রধান সহযোগী ছিলেন। পরে দু’জনের মধ্যে ব্যবসা নিয়ে দ্বন্ধের জেরে নিজেই বিশাল সিন্ডিকেট গড়ে তুলে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছেন।
মোঃ মহশীন আলী: প্রায় এক যুগ পর রাণীশংকৈলে একজন ভালো সহকারী কমিশনার (ভূমি) পেয়েছে উপজেলাবাসী। তিনি জনাব মো. মুজিবুর রহমান। একজন সৎ, সুদক্ষ, কর্মপরায়ণ ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে তার কর্মগুণে ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : পরকীয়ার সম্পর্কে ভ্যান চালকের স্ত্রীকে ভাগিয়ে নেয়ার ঘটনায় সৃষ্ট বিরোধের জেরধরে নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।সুমন সিকদার (৩৮) নামের ভ্যান চালককে এক যুবদল কর্মীসহ তার সহযোগির ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে গলায় ফাঁস লাগানো অবস্থায় পুলিশ সদস্যর স্ত্রী রুনা আক্তারের (২৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশাল নগরীর ২২ নম্বর ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে বাবার মৃত্যুর সংবাদ পেয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ছেলে নূর আলম জিকু (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।বুধবার (১০ সেপ্টেম্বর) র ...
সব মন্তব্য
No Comments