মো.পাভেল ইসলাম রাজশাহী: রাজশাহীতে অভিযান চালিয়ে চার ডিজিটাল প্রতারককে গ্রেপ্তার করেছে দুর্গাপুর থানা পুলিশ। গত ৮ সেপ্টেম্বর ঢাকায় একজন ভূক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মতিঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হলে শুক্রবার (৯ সেপ্টেম্বর) তাদের গ্রেপ্তার করা হয়।
জানা যায়, গ্রেপ্তারকৃতরা বিভিন্ন সময়ে অন্য ব্যক্তির ফেসবুক/মেসেঞ্জার হ্যাক করে মূল আইডির পরিচিতজনের কাছ থেকে প্রতারণার মাধ্যমে বিকাশে টাকা আদায় করত। গত ৮ সেপ্টেম্বর ঢাকা শহরের একজন ভূক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে মতিঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হলে প্রতারকদের অবস্থান দুর্গাপুর এলাকায় সনাক্ত করা হয় ।
রাজশাহী জেলা পুলিশ গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় বিকাশ লেনদেনে ব্যবহৃত সিমসহ দুর্গাপুর থানার পাচুবাড়ী গ্রামের রুবেল ইসলামকে আটক করা হয়। পরবর্তীতে তার স্বীকারোক্তির ভিত্তিতে একই গ্রামের রাজু আহমেদ,শান্ত ইসলাম বাবু(২৫) এবং সোহাগ আলীকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সবাই নিজেদের এ কর্মের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আটককৃতদের আদালতের মাধ্যমে ঢাকায় প্রেরণের প্রক্রিয়া চলছে বলে রাজশাহী জেলা অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম জানান।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সব মন্তব্য
No Comments