কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় মহিপুর থানার একজন পুলিশ উপ-পরিদর্শক ও সাত কনেষ্টেবলের উপর হামলার ঘটনায় ২৩ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা ২৫/৩০ জনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে মহিপুর থানার এস আই মো.হালিম হাওলাদার বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। পুলিশ আব্দুল জলিল ঘরামী নামে মামলার প্রধান আসামীকে আটক করেছে।
মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার লতাচাপলী ইউনিয়নে গত বুধবার ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে শুক্রবার দুপুরে ২ নং ওয়ার্ডের পরাজিত মেম্বার প্রার্থীর সমর্থকরা বিজয়ী মেম্বার প্রার্থীর সমর্থকদের উপর হামলা চালায়। বিষয়টি বিজয়ী প্রার্থী মো.আবুল কোম্পানী মহিপুর থানাকে অবহিত করলে পুলিশ পরাজিত প্রার্থীর সমর্থক খলিল নামে একজনকে আটক করে। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে অন্তত তিন শতাধিক নারী পুরুষ আসামী খলিল ঘরামীকে ছিনিয়ে নিতে মহিপুর থানা ঘেরাও করে। পুলিশ তাদের থানা চত্বর ত্যাগের নির্দেশ দিলে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। এসময় এতে এস,আই হালিম, কনেষ্টবেল মিলন, ওবায়দুল, আফজাল, শিলা ,নাসরীন সহ ৮ জন পুলিশ সদস্য আহত হয়। পরক্ষনে শুক্রবার বিকেলে অর্ধশত নারীরা শেখ রাসেল সেতুর উপর অবস্থান ধর্মঘট করলে কুয়াকাটা-বরিশাল রুটের বাস চলাচল বন্ধ হয়ে যায়। এসময় পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে পরিস্থিতি কিছুটা শান্ত হয়।
মহিপুর থানার ওসি মোহাম্মদ আবুল খায়ের জানান, আসামী ছিনতাই করতে এসে এস,আই সহ পুলিশের ৮ সদস্যর উপর হামলা করেছে। ইতিমধ্যে হামলার নেতৃত্বদানকারী আবদুল জলিল ঘরামীকে আটক করা হয়েছে। বাকী আসামীদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।
স্টাফ রিপোর্টার: সাবেক শেখ হাসিনার সরকারের আমলে ভারতের সঙ্গে সই হওয়া ১০১টি চুক্তি ও সমঝোতা স্মারক (MoU) পর্যালোচনা করছে বাংলাদেশ। বিষয়টি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দ ...
স্টাফ রিপোর্টার: উপকূলীয় ও প্রত্যন্ত দ্বীপ অঞ্চলের সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এক অনন্য ও যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে সরকার। নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদ ...
স্টাফ রিপোর্টার: জার্মানি যাওয়ার পথে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে।শুক্রবার দুপুর ১টা ৫৫ মিনিটে তাকে বহনকারী বিশেষ ফ ...
স্টাফ রিপোর্টার: সর্বজনীন পেনশন স্কিমের আওতায় ২০২৫-২৬ অর্থবছরের বিনিয়োগের বিপরীতে গ্রাহকদের জন্য ১১ দশমিক ৬৮ শতাংশ থেকে ১১ দশমিক ৭২ শতাংশ পর্যন্ত মুনাফা প্রদানের অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ...
সব মন্তব্য
No Comments