রাজশাহী অফিস : প্রতিপক্ষের ধারালো হাসুয়ার কোপে আহত কলেজ ছাত্র হিমেল উদ্দীন (১৭) এর এক পায়ের হাটুর নীচের অংশ কেটে ফেলা হয়েছে। শুক্রবার (২২-০৪-২০২২) ঢাকার এভার কেয়ার হসপিটালে অস্ত্রপচার করে তার বাম পায়ের হাটুর নীচের অংশ কেটে ফেলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে হিমেলের চাচা খায়রুল ইসলাম জানান, ওইদিন বিকেল ৫ টা থেকে ৭টা পর্যন্ত চিকিৎসকরা অস্ত্রপচার করেন।
এদিকে একমাত্র ছেলের এমন অবস্থায় পাগল প্রায় হিমেলের মা-বাবা। হিমেল, বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর মহাজন পাড়ার মোকাররম হোসেনের একমাত্র ছেলে।
হিমেলের চাচাতো ভাই আব্দুল বারি জানান, জমির বিবাদে, গত রোববার (১৭-০৪-২০২২) ধারালো হাসুয়া দিয়ে হিমেলকে কুপিয়ে জখম করে একই উপজেলার মনিগ্রাম ইউনিয়নের জেনারেল হোসেন ওরফে জিনরাল। হিমেলকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পরে ,সেখান থেকে ঢাকায় নিয়ে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার উন্নতি না হওয়ায় শুক্রবার (২২-০৪-২০২২) সেখান থেকে ঢাকার এভার কেয়ার হসপিটালে ভর্তির পর সেখানেই হিমেলের অস্ত্রপচার করা হয়।
পরে ,সেখান থেকে ঢাকায় নিয়ে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার উন্নতি না হওয়ায় শুক্রবার (২২-০৪-২০২২) সেখান থেকে ঢাকার এভার কেয়ার হসপিটালে ভর্তির পর সেখানেই হিমেলের অস্ত্রপচার করা হয়।
জানা গেছে, গত রোববার (১৭-০৪-২০২২) হিমেলের বাবার কেনা জমি দখল নিয়ে সেচ দিচ্ছিলেন জেনারেল হোসেন ওরফে জিনরাল। খবর পেয়ে হিমেল ও তার খালাতো ভাই আসলামকে নিয়ে সেই জমিতে যান হিমেলের বাবা মোকাররম হোসেন। সেখানে গিয়ে তারা জমিতে সেচ দিতে নিষেধ করেন।
এ সময় বড় আকারের ধারালো হাসুয়া নিয়ে তাদের ধাওয়া করে জেনারেল হোসেন ওরফে জিনরাল। আত্ন রক্ষায় পালানোর সময় হিমেলকে কুপিয়ে জখম করে জেনারেল হোসেন ওরফে জিনরাল। এতে তার বাম পায়ের হাটুর নীচে কেটে গুরুতর জখম হয়। ঘটনাটি ঘটে পাকুড়িয়া ইউনিয়নের বাসাবাড়ি এলাকায়। পরে পুলিশ, জেনারেল হোসেন ওরফে জিনরালকে আটক করে।
ঘটনার দিন বিষয়টি নিয়ে কথা বললে হিমেলের বাবা মোকাররম হোসেন জানান, ১২ বছর আগে জেনারেল হোসেন ওরফে জিনরালের ৩ বোন ও ১ ফুফাতো ভাইয়ের অংশের.৯৫ শতাংশ জমি দলিলমূলে ক্রয় করেছেন। আর ওয়ারিশ সুত্রে জমির অংশীদারিত্ব দাবি করেন জেনারেল হোসেন ওরফে জিনরাল। বাঘা থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল করিম জানান, জেনারেল হোসেন ওরফে জিনরালকে আটক করে মামলা দায়ের করা হয়েছে ।
স্টাফ রিপোর্টার: অভিবাসী কর্মীদের অধিকার সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করতে অনুসন্ধানী, তথ্যভিত্তিক ও নৈতিক সাংবাদিকতার বিকল্প নেই বলে মত দিয়েছেন বক্তারা। তারা বলেছেন, অভিবাসন খাতে প্র„তারণা, শোষণ ও আই ...
স্টাফ রিপোর্টার: আগামীকাল মঙ্গলবার ২৮ জুলাই সকাল ১১টায় বাংলাদেশ জাতীয় সংসদে মাননীয় ভারপ্রাপ্ত স্পিকারের সাথে সাক্ষাৎ করবে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। সংসদ সচিবালয়ের সহকা ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: তথ্য মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, বৃক্ষ রোপনের কাজটা যেমন চ্যালেঞ্জ তেমনি তার চেয়ে বড় চ্যালেঞ্জ এর পরিচর্যা নিশ্চিত করা। সে কারনে প্রশাসনের মাধ্যমে যে এলাকায় বৃ ...
স্টাফ রিপোর্টার: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত মৌসুমী নিম্নচাপটি আরও ঘণীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর এবং ...
সব মন্তব্য
No Comments