মহশীন আলী, রংপুর অফিস: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সাপের কামড়ে দীলিপ কুমার রায় (২২) নামের এক বিশ্ববিদ্যালয়ের ছাত্রের মৃত্যু হয়েছে।
উপজেলার রাতোর ইউনিয়নের ভেদাইল গ্রামের ঢাংঢাংপাড়ায় ১ জুলাই শনিবার দিবাগত রাত ১২:৩০ মিনিটে বিষধর সাপের কামড় দেয়ার পর আজ ২ জুলাই রবিবার ভোর ৫:০০ টার দিকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে উক্ত মৃত্যুর ঘটনা ঘটে।
নিহত দীলিপ ভেদাইল গ্রামের মৃত ভোগী রামের ছেলে ও আরজিপি উচ্চ বিদ্যালয়ের গণিত শিক্ষক চন্দ্র কান্ত রায়ের ভাতিজা এবং সে দিনাজপুর হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র।
পারিবারিক সূত্রে জানা গেছে, ঈদের ছুটিতে বাড়িতে আসে দীলিপ। প্রতিদিনের মতো রাতের খাওয়া শেষে নিজ ঘরে ঘুমাতে যায় সে। পরে রাত ১২:৩০ ঘটিকার সময় বিছানায় বসে থেকে পরিবারের লোকদের সাথে গল্পরত অবস্থায় একটি বিষধর সাপ এসে তার বাম হাতের মধ্যমা আঙ্গুলে কামড় দিয়ে আটকে থাকে। পরে দীলিপের চিৎকারে পরিবারের অন্যান্য লোকজন ছুটে এসে লাঠি দিয়ে সাপটিকে কয়েকটি আঘাত করলে সাপটি পালিয়ে যায়। পরে দিলীপকে উদ্ধার করে ওঝা'র দ্বারা ঝাড়ফুঁক করে। তার অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক ভোর ৫:০০ ঘটিকায় দিলীপকে মৃত ঘোষণা করেন। এদিন বিকালে তার শেষ কৃত্য সম্পন্ন করা হয়।
উপজেলার ৭ নং রাতোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু শরৎচন্দ্র রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনি খবর শুনেই দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। সবকিছু জেনে-শুনে উপস্থিত সবাই ও পারিবারিক সদস্যরা সকলেই মিলে মৃতের সৎকারের ব্যবস্থা করেন। এ সময় তিনি আরো সবার উদ্দেশ্যে বলেন, যেহেতু এখন বর্ষার মৌসুম সেকারনে সবধরনের সাপ ও বিভিন্ন পোকামাকড় ডাঙায় উঠে আসে এবং সেই সকল সাপ ও পোকামাকড় বিশেষ করে মানুষের গৃহে ও ঝোঁপে-ঝাড়ে আশ্রয় নেয়। এই কারনে বাড়ির আশেপাশে সকল ঝোঁপ-ঝাড় সবাইকে পরিষ্কার রাখতে বলেন। একই সাথে রাতে ঘুুমাতে যাওয়ার পূর্বে বিছানা ও ঘড়বাড়ি ভাল করে দেখে-শুনে ঝেড়ে-ঝুড়ে শু'তে যাওয়ার পরামর্শ প্রদান করেন।
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশালের উজিরপুর উপজেলার পূর্ব সাতলা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমানের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে।এ বিষয়ে সাতলা ইউন ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া সদর ইউনিয়নের কাজলাহার গ্রামে ৩৩ হাজার ভোল্টেজের একটি উচ্চক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক টাওয়ার সন্ধ্যা নদীতে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। উপজেলার শুভ ব্রিকস ...
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুইটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায় ...
সব মন্তব্য
No Comments