প্রতাপ হোড়,সাতক্ষীরা: সাতক্ষীরার বাঁকাল বাজুয়ারডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নকশা পরিবর্তন করে বেজমেন্ট ঢালাইসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদার ও প্রকৌশলীর বিরুদ্ধে।
এঘটনায় বিদ্যালয়ের অভিভাবকসহ এলাকাবাসী প্রতিকার চেয়ে সাতক্ষীরা এল জি ই ডি’র নির্বাহী প্রকৌশলীসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সুত্রে জানা গেছে, সাতক্ষীরা সদরের বাঁকাল বাজুয়ারডাঙ্গী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পি.ই.ডি.পি-৪ প্রকল্পের আওতায় ১ কোটি ৪০ লক্ষ টাকা ব্যয়ে ৩ তলা ভবন নির্মাণ শুরু হয়। কিন্তু স্কুলের বেজমেন্ট ঢালাইয়ের সময় দেখা যায় ভবনের সামনের ৬টি প্রিকাষ্ট পাইল ডিজাইন অনুযায়ী নির্দিষ্ট স্থানে বসানো হয়নি। এলাকাবাসী এর প্রতিবাদ করলেও ঠিকাদার অদৃশ্য ক্ষমতাবলে নির্মান কাজ অব্যাহত রেখেছেন। প্রিকাষ্ট পাইল এবং কলাম নির্দিষ্ট স্থানে না বসিয়ে ৩ ফুট ও ৬ফুট একই দিকে সরে আছে। একইভাবে সামনের ৬টি কলমের সাথে প্রিকাস্ট পাইলের কোন সংযোগ নাই। এছাড়া কাজের গুনগত মান নিয়েও নানা প্রশ্ন আছে।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ননী ভ‚ষন মাখাল বলেন, ঠিকাদার পিলার ডিজাইন অনুযায়ী না বসিয়ে ইচ্ছামত বসিয়েছে। এতে ভবনের স্থায়ীত্ব কমে যাবে। আমাদের কোন কথায় তিনি কর্ণপাত করছেন না। তিনি বিষয়ে সাতক্ষীরা জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ- সভাপতি সাংবাদিক কামাল উদ্দিন বলেন, সামনের ৬টি কলমের সাথে প্রিকাস্ট পাইলের কোন সংযোগ নাই। এর উপর ভবন নির্মান হলে ভবনটি সব সময় ঝুঁকিপূর্ণ থাকবে এবং সরকারের মহতী উদ্যোগ ব্যাহত হবে। তিনি অবিলম্বে ত্রুটিমুক্ত ভবন নির্মানের দাবি জানান।
উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম নির্মান কাজে ত্রুটির কথা স্বীকার করে বলেন, সামান্য ত্রুটি হয়েছিল। তা পরবর্তীতে ঠিক করা হয়েছে।
তবে এলাকাবাসীর দাবি ওই ত্রুটিপূর্ণ অবস্থায় নির্মান কাজ চালিয়ে যাচ্ছেন ঠিকাদার। প্রকৌশলীর বক্তব্য সঠিক নয়।
এবিষয়ে ঠিকাদার হাজী রফিকুল ইসলামের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
রাহাদ সুমন | বরিশাল ব্যুরো: ফ্যাসিস্টের দোসর ও জুলাই আন্দোলনের বিরোধিতার অভিযোগ তুলে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. এসএম মনিরুজ্জামান শাহীনকে তার কার্যালয় থেকে বের করে দিয়ে কক্ষে তালা ঝুলিয়ে দিয় ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর ডায়বেটিক জেনারেল হাসপাতালে অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনা, রোগী হয়রানি বন্ধ এবং চিকিৎসা সেবার মান উন্নয়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে হাসপাতালে ...
স্টাফ রিপোর্টার: নরসিংদীর মাধবদীতে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় রোপণ করা শতাধিক ফলদ ও বনজ গাছের চারা রাতের আঁধারে কেটে ফেলার অভিযোগ উঠেছে। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একদল ব্যক্তি আবাসন প্র ...
চট্টগ্রাম অফিস: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসের ঘটনায় ৫ শিক্ষার্থী নিহত হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) রাতে ভারী বৃষ্টিপাতের সময় উখিয়ার একটি রোহিঙ্গা ক্যাম্পে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই স্থ ...
সব মন্তব্য
No Comments