আনিছ আহমেদ(শেরপুর)জেলা প্রতিনিধি; শেরপুর জেলার ঐতিহ্যবাহী গজনীর অবকাশ ঝিনাইগাতীর উপজেলার সীমান্তে অবস্থিত। এখানে প্রতি বছর লাখ লাখ পর্যটকরা ভ্রমণে আসেন,দেশের প্রায় সব জেলা উপজেলা থেকে।যেন মনে হয়, শেরপুরের পর্যটনের আনন্দে - তুলশী মালার সুগন্ধে। পর্যটকরা যেন হারিয়ে যায় তাদের সপ্নের জগতে।
গজনীর এই পর্যটন কেন্দ্র যেন এদেশের ১৮ কোটি মানুষের মন জয় করেছে। তাই প্রতি বছরে এই পর্যটনে দেখা যায় লাখো জনতার ভীড়। এখানে রয়েছে, মিনি চিরিয়াখানা আছে বাঘ,হরিণ, সজারু, আরও বিভিন্ন জাতের পশুপ্রাণী। ঝুলন্ত ব্রীজ, কেবল কার সুইমিংপুল,গারো মায়ের প্রতিমা সহ আরও অনেক কিছু।এক কথায় বলা যাবে, এখানকার মনোমুগ্ধকর দৃশ্য গুলো পুরো দিনে দেখা কষ্টকর, কারণ এখানকার প্রতিটি দৃশ্য যেন পর্যটকের মন কেড়ে নেয়। তাই সব বয়সের মানুষই এই পর্যটন কেন্দ্রে ভ্রমন সফরে আসেন। ভ্রমন পিয়া সুরা বলেন, ঝিনাইগাতীর গারো পাহাড়ে এমন মনোমুগ্ধকর পরিবেশ দেখতে পারবে, তারা কখনো বিশ্বাসী করতো না।এখানে রয়েছে আদিবাসী, গারো পাহাড়, আর তারই সাথে মিশে আছে এই দেশের ১৮ কোটি মানুষের ভালবাসা। আর, আমাদের এই ভালবাসার বন্ধন যেন এভাবেই চিরকাল অটুট থাকে, এর জন্য দিনরাত শ্রম দিয়ে যাচ্ছে পর্যটনের ইজারাদার, ফরিদ, ছানোয়ার, হাছান সহ আরও অনেকে।
সরে জমিনে গিয়ে দেখা যায়, গজনীর প্রবেশ মুখে একটি টোল ঘর না থাকায় চরম বিশৃঙ্খলায় পড়তে হয়। ইজারাদার গন বলেন,অর্ধকোটি টাকা রাজস্ব কর দেওয়া হয়েছে কিন্তু গজনীর প্রবেশ মুখে একটি টোল ঘর না থাকায়, দর্শনার্থীদের চাপে ঠিক ভাবে টোল আদায় করা যাচ্ছে না, এতে অনেক ক্ষতির আশংকা করছেন ইজারাদার গণ। তারা বলেন, একটি টোল ঘর হলে সেখানে সবকিছু নিয়ম শৃঙ্খলা বজায় থাকবে পাশাপাশি পর্যটনের এরিয়াটাও অনেকটা নিরাপদে থাকবে।
পর্যটনের পরিবেশ নিরাপদ ও সঠিকভাবে টোল আদায়ের লক্ষে, গজনীর প্রবেশ মুখে একটি টোল ঘর নির্মানের দাবি জানান পর্যটনের ইজারাদার গন।
এবিষয়ে শেরপুর জেলা প্রশাসক সাহেলা আক্তার এর সাথে কথা হলে তিনি বলেন, গজনীর প্রবেশ মুখে একটি টোল ঘর অতি জরুরি। তাই অল্প সময়ের মধ্যে সেখানে একটা টোল ঘর নির্মান করা হবে বলে তিনি আশ্বাস দেন।
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সুজয় ঘোষ, নড়াইলঃ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে নড়াইলে ভোক্তা অধিকার সংক্ষণ আইন-২০০৯ বিষয়ক এক সচেতনতামূলক সভা এবং ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সভ ...
সব মন্তব্য
No Comments