জাকির হোসেন আজাদী: দেশের প্রতিষ্ঠিত প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী লায়লা তাজনূর দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গীতাঙ্গনে আলো ছড়াচ্ছেন। তিনি টেলিভিশন ও স্টেজ শোতে অসাধারণ গান পরিবেশনের মাধ্যমে দর্শক শ্রোতাদের মনে ইতিমধ্যে জায়গা করে নিয়েছেন। এবার তিনি সিনেমার গান নিয়ে আসছেন। সম্প্রতি তিনি সাঁতাও' চলচ্চিত্রের ৩টি গানে কণ্ঠ দিয়েছেন। এই বিষয়ে শিল্পীর সঙ্গে কথা হয়।
তিনি বলেন, " সম্প্রতি 'সাঁতাও' চলচ্চিত্রের ৩টি গানে কন্ঠ দিয়েছি। গান গুলো অসাধারণ হয়েছে। আমি মনে করি আমার সঙ্গীত জীবনের সেরা কাজ হয়েছে এটি। আমি খুব আশাবাদী। আমার দর্শক শ্রোতাদের অবশ্যই গান গুলো খুব ভালো লাগবে।"
তিনি আরও বলেন, ' আমি মূলত নজরুল সংগীত গাই। পাশাপাশি আধুনিক গান, দেশের গান, রবীন্দ্রসংগীতও গেয়ে থাকি। কিছু মৌলিক আধুনিক ও মৌলিক দেশের গানের কাজ করেছি। তার মধ্যে 'চিরকুট এর গান' শিরোনামে আধুনিক গান ও দেশের গান ইউটিউবে প্রকাশ হয়েছে। সামনে আরো মৌলিক গানের কাজ চলছে।"
গানের জগতে কিভাবে আসলেন, এই প্রশ্নের জবাবে তিনি বলেন, " মায়ের হাত ধরেই গানের জগতে আসা। মায়ের (নজরুল সংগীত শিল্পী) কাছে সংগীতে হাতে খড়ি হয়। পরবর্তীতে ওস্তাদ স্বপন চৌধুরী, শাহ মশিউর রহমান, প্রয়াত শিল্পী নীলুফার ইয়াসমীন এর কাছে তালিম নেই। ছায়ানট থেকে নজরুল সংগীতের তালিম নেয়া"।
তিনি বলেন, " আমি সংগীত বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতায় জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে পুরষ্কৃত হয়েছি। বর্তমানে বাংলাদেশ বেতার ঢাকা ও বাংলাদেশ টেলিভিশনে আধুনিক গান ও নজরুল সংগীতে তালিকাভুক্ত কণ্ঠশিল্পী "।
তিনি শুদ্ধ সংগীতের চর্চা করে ভবিষ্যতে নিজেকে সুপ্রতিষ্ঠিত করতে চান। আরও ভালো ভালো গান উপহার দিয়ে আমাদের সঙ্গীত ভূবনকে সমৃদ্ধ করতে চান। জীবনের শেষ দিন পর্যন্ত গান গেয়ে যেতে চান বলেও জানান। তাঁর জন্য শুভকামনা।
বিনোদন ডেস্ক:আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঈদের আগের দিন থেকে সাত দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা সাজিয়েছে চ্যানেল আই। নাটক, টেলিফিল্ম, চলচ্চিত্র ও বিশেষ অনুষ্ঠান নিয়ে সাজানো হয়েছে এবারের ঈদ আয়োজন।ঈদের আগের দি ...
চট্টগ্রাম অফিস: ছুটি কক্সবাজারের উদ্যোগে শুরু হলো পডকাস্ট শো ‘ছুটির গল্প’। উদ্বোধনী পর্বে অতিথি হিসেবে অংশ নেন তারকা দম্পতি শহীদুজ্জামান সেলিম ও রোজি সিদ্দিকী। একই অনুষ্ঠানে তারা প্রতিষ্ঠানটির শুভেচ্ছ ...
ডেস্ক রিপোর্ট: দেশের নাট্যাঙ্গনের পরিচিত মুখ, আরণ্য নাট্যদলের জ্যেষ্ঠ অভিনেতা ও অভিনয়শিল্পী সংঘের সদস্য দিলু মজুমদার মারা গেছেন। বুধবার ২০ মে রাত আনুমানিক ৮টার দিকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাত ...
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া আলোচিত দুই সিনেমা ‘প্রিন্স’ ও ‘রাক্ষস’ এবার আসছে ওটিটি প্ল্যাটফর্মে। শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ এবং সিয়াম আহমেদ অভিনীত ‘রাক্ষস’ আগামী ২১ মে থেকে ...
সব মন্তব্য
No Comments