স্টাফ রিপোটার: জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ও এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, জনবিচ্ছিন্ন এই অবৈধ সরকার ক্ষমতা টিকিয়ে রাখতে বিরোধী দলসহ বিরোধী মতাদর্শের জনগণের উপর একযুগের বেশি সময় যাবত জুলুম নির্যাতন অব্যাহত রেখেছে। এবার একতরফা ডামি নির্বাচনের মধ্যদিয়ে সরকার প্রকাশ্যে জনগণের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে।
শুক্রবার দুপুরে নির্বাচন বর্জনের আহবান জানিয়ে লিফলেট বিতরণ শেষে বিজয়নগর আল রাজি কমপ্লেক্সের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে পল্টন মোড় হয়ে বিজয়নগর ঘুরে আল-রাজি কমপ্লেক্সের সামনে সমাবেশের মাধ্যমে লিফলেট বিতরণ কর্মসূচি শেষ করেন জোট নেতারা।
ফরহাদ বলেন, সহিংস রাজনীতিতে বিশ্বাসী আওয়ামী লীগ নির্বাচনী মাঠে বিএনপিকে না পেয়ে এখন নিজেরা নিজেরা রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হচ্ছে। নির্বাচনে দলীয় স্বতন্ত্র প্রার্থী উম্মুক্ত করা হয়েছে নাটকের একটি অংশ হিসেবে। টিক মার্কের নির্বাচনে শুধুমাত্র ভোটার উপস্থিতি বাড়াতে এই নাটক মঞ্চস্থ করা হয়েছে। যাতে করে জনগণের ভোট চুরি করে ভোটের পার্সেন্টেজ বাড়ানো যায়। তাদের এই কূটকৌশল আজ শুধু দেশবাসীর কাছে নয়, বিদেশীদের কাছেও পরিস্কার হয়ে গেছে।
লিফলেট বিতরণকালে এনপিপি মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, জাগপা সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান, মহাসচিব এস এম শাহাদাত, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এম এন শাওন সাদেকী, যুগ্মমহাসচিব নুর নবী, এনডিপি মহাসচিব আব্দুলা আল হারুন সোহেল, এনপিপি প্রেসিডিয়া মেম্বার নবী চৌধুরী, ফখরুল ইসলাম, এডভোকেট শেখ ফরিদসহ সমমনা জোট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট: রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার ১৬ জুলাই দুপুরে রাজধানীর স্বামীবাগে আন্তর্জাতিক কৃষ্ণভাবনাম ...
ডেস্ক রিপোর্ট: মহান ‘জুলাই শহীদ’ দিবসে শহীদদের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল শাখা সংগঠন ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেত ...
স্টাফ রিপোর্টার: গণভোটের গণরায় বাস্তবায়ন করতে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে আসার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের প্রস্তাব তো ...
স্টাফ রিপোর্টার:সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের কার্যপরিধি নিয়ে বিরোধী দলের উত্থাপিত প্রশ্নের জবাবে দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার কোনো চেষ্টা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহ ...
সব মন্তব্য
No Comments