স্টাফ রিপোটার: আওয়ামী লীগ বলেছিলো এদেশকে সিঙ্গাপুর বানাবেন কিন্তু দেশ এখন আজিমপুরের কাছাকাছি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায়।
তিনি বলেন, লাখো নয়, কোটি জনতা বর্তমান আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য অপেক্ষা করছে। আগামীতে বাংলাদেশের যা ঘটবে তারপরে পৃথিবীর মানুষ শ্রীলংকার কথা ভুলে যাবে।
বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সভায় তিনি এমন মন্তব্য করেন। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে আওয়ামী লীগ নেতার কটুক্তির প্রতিবাদে ওই সভার আয়োজন করা হয়।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, শ্রীলঙ্কায় রাজাপাকসে একাই দেশ ত্যাগ করছে। আমাদের এখানে প্রধানমন্ত্রী একাই দেশ ত্যাগ করবে না । তাদের (আওয়ামী লীগের) উপর থেকে নিচ দেশ ত্যাগ করবে। অবশ্য দৌড়াইয়া কতজন কাঁটাতারের বেড়া পর্যন্ত পৌঁছাতে পারবে সেটা নিয়ে আমার সন্দেহ আছে।
তিনি বলেন, শ্রীলংকার ঘটনা বাংলাদেশে ঘটবে এটা বলছি না। বাংলাদেশে যা ঘটবে তখন পৃথিবীর মানুষ বলবে যে, বাংলাদেশের মতো ঘটনা ঘটবে ( উদাহরণ হিসেবে)। শ্রীলঙ্কার ঘটনা সবাই ভুলে যাবে। কারণ অনেক মিথ্যা প্রতিশ্রুতি এই সরকার দিয়েছে। সর্বপ্রথম তিনি বললেন এদেশকে সিঙ্গাপুর বানাবেন। এখন বাংলাদেশ আজিমপুরের কাছাকাছি।
বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে দলের স্থায়ী কমিটির এই সদস্য বলেন, সরকার বিদ্যুৎ গ্যাস ও পানির দাম বাড়াইছে এর প্রতিবাদ যাতে না করে এজন্য আওয়ামী লীগ বিএনপি নেতাদের গালি দেয়। এজন্য খালেদা জিয়া, তারেক রহমানসহ বিএনপি সব নেতাকে তারা গালি দেবে। কিন্তু আমাদের সিদ্ধান্ত নিতে হবে, গালি যাই দেখ-কানে শুনলাম না। তোরে আগে নামাই নেই। তোরে আগে তাড়াই নেই। তারপর সব হবে।
আওয়ামী লীগকে উদ্দেশ্য করে গয়েশ্বর চন্দ্র বলেন, ওরা কথা বলা তো দূরের কথা, ওদের বাড়ির কুত্তার জিব্বাও থাকবে না যখন ওরা ক্ষমতায় থাকবে না। তবে এই কাজটা কিন্তু স্বেচ্ছাসেবকদল, যুবদল, বিএনপি করবে না। লাখো জনতা নয়, কোটি জনতা অপেক্ষা করছে প্রতিশোধ নেওয়ার জন্য। একথা মিথ্যা না।
আওয়ামী লীগ নেতাদের ক্ষমতার বাঘ উল্লেখ করে তিনি বলেন, ওরা ক্ষমতার বাঘ। আর ক্ষমতা না থাকলে বিড়ালের চেয়েও অধম।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে গয়েশ্বর চন্দ্র বলেন, যে শক্তির জোরে আওয়ামী লীগ নেতারা কথা বলেন, সেটা হলো অবৈধ ক্ষমতা। সেই ক্ষমতা থেকে নামায় দিলে মাইর দিলেও আর গালি দিবে না।
নির্বাচন কমিশন নিয়ে বিএনপি নেতা বলেন, নির্বাচন কমিশন নিয়ে আমরা কেন কথা বলি। আমরা তো নির্বাচনে যাব না। এ নির্বাচন কমিশন পাগল হোক, ছাগল হোক, ভালো হোক, মন্দ হোক। নির্বাচন কমিশন যা কিছু বলে বলুক। তবে একটা কথার উত্তর দিতে হয়। নির্বাচন কমিশন বলেছে, ভোটের দিন যদি কেউ তলোয়ার নিয়ে আসে, তাহলে প্রতিপক্ষ পাল্টা রাইফেল নিয়ে নামবে।
তিনি বলেন, 'আমরা যদি তলোয়ার আর রাইফেলই হাতে লই, তাহলে নির্বাচনের দিন পর্যন্ত অপেক্ষা করুম কেন। তার আগে আপনাদের বিদায় করমু।
নির্বাচন কমিশনের সমালোচনা করে বিএনপির নেতা বলেন, সাংবিধানিক পদে থেকে সন্ত্রাসকে উস্কানি দিচ্ছেন তারা। জনগণের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছেন।
সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহবায় আবদুস সালাম, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনসহ স্বেচ্ছাসেবক দলের নেতারা।
স্টাফ রিপোর্টার: শোষন ও লুটপাট করে যারা পালিয়ে যায় দেশের সেসব শত্রুদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। ‘জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপ ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন হাই কোর্ট। বৃহস্পতিবার (৯ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের ও ব ...
স্টাফ রিপোর্টার: সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার, ৬ জুলাই রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ডের ঈদগাহ মাঠে এনসিপির পূর্বঘোষিত জুলাই পদযাত্রা ও জ ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গ্রামীণ উন্নয়নের মাধ্যমেই টেকসই বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। এ লক্ষ্যে সরকার দেশের রাস্ত ...
সব মন্তব্য
No Comments