ডেস্ক রিপোর্ট: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, অন্যান্য উদ্যোগের পাশাপাশি দক্ষতাভিত্তিক কারিগরি শিক্ষার মাধ্যমে রূপকল্প-২০৪১ বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে সরকার। চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী করে শিক্ষাক্রম প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, পরিবর্তিত শিক্ষাক্রমের লক্ষ্য অর্জনে দরকার হাতে কলমে শিক্ষা, যেক্ষেত্রে ল্যাবরেটরি গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
শিক্ষা সহায়তা কর্মসূচির অংশ হিসেবে জাহেদী ফাউন্ডেশন কর্তৃক যশোর পলিটেকনিক ইনস্টিটিউটে ‘নাহিদা জাহেদী ল্যাবরেটরি ভবন’ নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে এসব কথা বলেন।
ডা. দীপু মনি বলেন, এই ল্যাবরেটরি শিক্ষার্থীদের বাস্তব জ্ঞান ও কর্মসংস্থানের উপযোগী দক্ষতা অর্জনে সহায়তা করবে। জাহেদী ফাউন্ডেশনের নিজস্ব অর্থায়নে ল্যাবরেটরি নির্মাণ দেশের উন্নয়নে সহায়তার একটি অনন্য উদ্যোগ হিসেবে আখ্যায়িত করে তিনি দেশের বিত্তবানদের এ ধরনের জাতিগঠনমূলক মহতী কাজে এগিয়ে আসার আহ্বান জানান।
পরিবেশবান্ধব নকশা অনুযায়ী জাহেদী ফাউন্ডেশন যশোর পলিটেকনিক ইনস্টিটিউটে একটি ছয়তলা ভবন নির্মাণ করবে, যেখানে ১২টি আধুনিক সুবিধা সংবলিত ল্যাবরেটরি থাকবে। উল্লেখ্য, আগামী ছয় মাসের মধ্যে এটির নির্মাণ কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোঃ আমিনুল ইসলাম খান, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ হেলাল উদ্দিন এনডিসি এবং জাহেদী ফাঊন্ডেশনের নির্বাহী পরিচালক নাসের শাহরিয়ার জাহেদী।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: নানা আয়োজন-অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এবার দিবসের প্রতিপাদ্য ছিল ‘শিক্ষা-গবেষণা ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় রাজ ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: কয়েন দিয়ে দ্রুততম সময়ে টাওয়ার বানিয়ে নাম লিখিয়েছিলেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকে। পরের বার চপস্টিক দিয়ে ভাত খাওয়ার রেকর্ডও যায় তার দখলে। এবার কাগজ দিয়ে দ্রুততম সময়ে স্নো-ফ্ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, চিকিৎসা ও পুনর্বাসন সেবায় আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ এবং এ খাতে গবেষণা ও উদ্ভাবনকে এগিয়ে নিতে প্রয়াস ইনস্টিটিউট অব স্পেশাল এডুকে ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: স্বল্প ও মধ্যম আয়ের দেশগুলোর (LMICs) জন্য সাশ্রয়ী, সহজলভ্য ও টেকসই স্বাস্থ্যপ্রযুক্তি উদ্ভাবন ও প্রয়োগ নিয়ে ‘International Conference on Appropriate Technology for Healthcare ...
সব মন্তব্য
No Comments