ডেস্ক রিপোর্ট: ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের(আইসিসি) এলিট প্যানেলের সাবেক আম্পায়ার পাকিস্তানের আসাদ রউফ মারা গেছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।মৃর্ত্যুকালে রউফের বয়স হয়েছিল ৬৬ বছর।
আম্পায়ার হিসেবে বিংশ শতাব্দির মাঝামাঝি অত্যন্ত গুরুত্বপুর্নদের একজন হিসেবে রউফ আইসিসি এলিট প্যানেলের সদস্য ছিলেন।
আম্পায়ারিং ক্যারিয়ারে ৬৪টি টেস্ট, ১৩৯ ওয়ানডে ও ২৮ টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনা করেছেন রউফ। টেস্টে ৪৯ ম্যাচে অনফিল্ড আম্পায়ার ও ১৫টিতে টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করেন তিনি।
পেশা হিসেবে আম্পায়ারিং বেছে নেওয়ার আগে মিডল-অর্ডার ব্যাটার হিসেবে প্রথম শ্রেণির ক্যারিয়ার শুরু করেন রউফ। পাকিস্তানের ন্যাশনাল ব্যাংক ও রেলওয়ের হয়ে ৭১ প্রথম শ্রেণির ও ৪০টি লিস্ট ‘এ’তে ম্যাচ খেলেন তিনি। প্রথম শ্রেনিতে ৩৪২৩ ও লিস্ট ‘এ’তে ৬১১ রান করেন রউফ। বল হাতে দুই ফরম্যাটের ক্রিকেটে যথাক্রমে ৩ ও ৯ উইকেট নেন তিনি।
নিরপেক্ষ আম্পায়ারের যুগের আগে পাকিস্তানি আম্পায়ারদের সুনাম বাড়ানোর পেছনে আলিম দারের পাশাপাশি অবদান রেখেছিলেন রউফও।
২০০৪ সাল থেকে ওয়ানডেতে প্যানেলভুক্ত আম্পায়ার হন তিনি। ২০০৫ সালে প্রথম টেস্ট ম্যাচ পরিচালনা করার এক বছর পরই আইসিসি এলিট প্যানেলে যুক্ত হন তিনি।
তবে ২০১৩ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে নাম আসায় এলিট প্যানেল আম্পায়ারের তালিকা থেকে রউফকে বাদ দেয় আইসিসি।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের ঘোষণার পর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর আবেগঘন বার্তা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।সোমবার (৩১ আগস্ট) ইনস্টাগ্রামে আন্তর্জাতিক ফুটবল থে ...
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। সোমবার (৩১ আগস্ট ২০২৬) নিজের অফিসিয়াল ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে এক আবেগঘন বার্তায় তিনি এই সিদ্ধান্ত জ ...
স্টাফ রিপোর্টার: জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসকে সামনে রেখে নারী ফুটবলের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বস ...
লুতুব আলি, কলকাতা: হকি জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মদিনকে স্মরণ করে প্রতি বছর ২৯ আগস্ট দেশজুড়ে পালিত হয় ন্যাশনাল স্পোর্টস ডে। সেই উপলক্ষে এবার কলকাতায় এক অভিনব উদ্যোগ নিল জেনিথ উইমেন্স ইয়োগা এমপাওয ...
সব মন্তব্য
No Comments