কুমিল্লা অফিস: চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।১৬ এপ্রিল রবিবার সন্ধ্যা পৌনে ৭টায় কুমিল্লার নাঙ্গলকোট হাসানপুর স্টেশনে একটি মালবাহী ট্রেনকে ধাক্কা দিলে যাত্রীবাহী সোনার বাংলা ট্রেনটির ৯টি বগি লাইনচ্যুত হয়।এতে চট্টগ্রামের সাথে ঢাকা ও সিলেটের সাথে ঢাকার ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।বগি লাইনচ্যুত হওয়ায় সোনার বাংলা ট্রেনটির প্রায় ৬০ জন যাত্রী আহত হয়েছেন ।
লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন রোববার (১৬ এপ্রিল) রাত ১০টার দিকে ট্রেন চলাচল শুরু হয়।
জানাযায়, চট্টগ্রাম থেকে ঢাকামুখী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন রোববার সন্ধ্যা পৌনে ৭টার দিকে হাসানপুর স্টেশনে একটি কনটেইনারবাহী মেইল ট্রেনকে পেছন থেকে ধাক্কা দেয়।এতে সোনার বাংলা এক্সপ্রেসের ধাক্কায় ওই ট্রেনের ইঞ্জিন ও ৭টি বগি এবং কনটেইনারবাহী মেইল ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। লাইনচ্যুত বগির মধ্যে সোনার বাংলা এক্সপ্রেসের ৩টি এসি চেয়ার ও ৪টি শোভন চেয়ার রয়েছে।
দুর্ঘটনায় এখন পর্যন্ত ১০ জন গুরুতরসহ মোট ৬০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের উদ্ধার করে লাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: ভারতের নয়াদিল্লিতে সদ্য অনুষ্ঠিত ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ...
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে অভিযোগ মনগড়া নয় বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বি ...
স্টাফ রিপোর্টার: প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আগামী ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ থাকবে।ঢাকা, ৩১ ভাদ্র (১৫ সেপ্টেম্বর): প্রধান প্রজনন মৌ ...
স্টাফ রিপোর্টার: গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকার করসংক্রান্ত মামলার রায় ইস্যুতে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, আদালতের রায় অনুযায়ী সংশ্লিষ্টদের ওই কর পরি ...
সব মন্তব্য
No Comments