স্টাফ রিপোর্টার: চ্যাম্পিয়নস ট্রফিতে লড়াই করে ৮ উইকেটে শক্তিশালী ইংল্যান্ডকে ধরাশাই করেছে আফগানিস্তান। এই পড়াজয়ে চিন্তার ভাঁজ পড়েছে ইংল্যান্ডের কপালে।
বুধবার সন্ধ্যায় লাহোরের গাদ্ধাফি স্টেডিয়ামে আফগানিস্তান প্রথমে ব্যাটিং করে বাজিমাত করে ৫০ ওভারে ৩২৫ রানের বড় স্কোর গড়ে ভিত শক্ত করে নেয়। আফগানিস্তানের ইব্রাহিম জাদরাদ ১৭৭ রানের ইনিংস খেলে রেকর্ড বুক তছনছ করে দেয়। দলকে নিয়ে যায় চূড়ায়। বড় টার্গেট পেয়ে শুরু থকেই চিন্তিত দেখা গেছে ইংল্যান্ড দলকে। তারপরও ৩২৬ রানের টার্গেটে ব্যাটিং জয়ের দ্বারপ্রান্তে নিয়ে গিয়ে তীরে এসে তরী ডুবে যায়। ৪৯.৫ ওভারে অলআউট হয়ে ৩১৭ রানে গুটিয়ে যায় ইংলিশরা। শেষ ওভারে নাটকীয়তার মধ্যে ৮ রানে জয় পায় আফগানিস্তান। এই জয়ে ইংল্যান্ডির বিদায় ঘন্টা বেজে যায়।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের ঘোষণার পর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর আবেগঘন বার্তা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।সোমবার (৩১ আগস্ট) ইনস্টাগ্রামে আন্তর্জাতিক ফুটবল থে ...
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। সোমবার (৩১ আগস্ট ২০২৬) নিজের অফিসিয়াল ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে এক আবেগঘন বার্তায় তিনি এই সিদ্ধান্ত জ ...
স্টাফ রিপোর্টার: জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসকে সামনে রেখে নারী ফুটবলের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বস ...
লুতুব আলি, কলকাতা: হকি জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মদিনকে স্মরণ করে প্রতি বছর ২৯ আগস্ট দেশজুড়ে পালিত হয় ন্যাশনাল স্পোর্টস ডে। সেই উপলক্ষে এবার কলকাতায় এক অভিনব উদ্যোগ নিল জেনিথ উইমেন্স ইয়োগা এমপাওয ...
সব মন্তব্য
No Comments