ডেস্ক রিপোর্ট : আগামীকাল বিশ্ব যুব দক্ষতা দিবস ২০২৫। বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও উদযাপিত হচ্ছে দিবসটি। ইউনেস্কো ইউনিভোক কর্তৃক বিশ্ব যুব দক্ষতা দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল দক্ষতার মাধ্যমে যুবদের ক্ষমতায়ন’। দিবসটি উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুস ও জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস পৃথক পৃথক বাণী দিয়েছেন।
দিবসটি উপলক্ষে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ র্যালি, আলোচনা সভা ও জাতীয় দক্ষতা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া দেশের জাতীয় দৈনিক পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র প্রকাশসহ বিভিন্ন মাধ্যমে প্রচারের ব্যবস্থা করা হয়েছে।
দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া এবং সভাপতিত্বে করবেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) নির্বাহী চেয়ারম্যান (সচিব) রেহানা পারভীন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ মাহবুব-উল-আলম।
উল্লেখ্য, ২০১৪ সালে অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ সভায় বেকারত্বের চ্যালেঞ্জ মোকাবিলায় এবং যুবদের জন্য অধিকতর আর্থ-সামাজিক পরিবেশ নিশ্চিত করার উদ্দেশ্যে দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর জুলাই মাসের ১৫ তারিখকে ‘বিশ্ব যুব দক্ষতা দিবস’ হিসেবে উদ্যাপন করার ঘোষণা দেওয়া হয়। এরই প্রেক্ষিতে প্রতিবছর ১৫ জুলাই সারাবিশ্বে দিবসটি উদ্যাপন করা হচ্ছে। জাতিসংঘ ঘোষিত এই দিবসের মূল উদ্দেশ্য বিশ্বের তরুণদের বিভিন্ন দক্ষতায় দক্ষ হয়ে ওঠার আহ্বান জানানো এবং ভবিষ্যতের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ যুবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরা।
রংপুর অফিস: রাজনীতির নামে কোনো সংঘাত বা হানাহানি নয়, বরং আলোচনা ও সমঝোতার ভিত্তিতে রাজনীতি করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সরকারি বা ...
স্টাফ রিপোর্টার: সন্তানকে সম্পত্তি দান করার পরও আজীবন বাবা-মার ভোগ-দখলের অধিকার নিশ্চিত করে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাস হয়েছে।রোববার (৬ সেপ্টেম্বর) সংসদ অধিবেশনে আইনমন্ত ...
স্টাফ রিপোর্টার: পেপারবিহীন, আধুনিক ও প্রযুক্তিনির্ভর সংসদ প্রতিষ্ঠার লক্ষ্যে ই-পার্লামেন্ট সিস্টেম বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাকা, ০৬ সেপ্টেম্বর ২০২৬।এ বিষয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রে ...
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের সময়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংস্কারের বিরোধিতা করে আন্দোলনের দায়ে দণ্ডিত ২১ কর্মকর্তার শাস্তি প্রত্যাহার করা হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) অভ্যন্তরীণ সম্প ...
সব মন্তব্য
No Comments