ডেস্ক রিপোর্ট: টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।বাংলাদেশের নেতৃত্বে থাকবেন সাকিব আল হাসান আর সহ-অধিনায়ক করা হয়েছে নুরুল হাসানকে।মিরপুরে আজ ১৫ জনের দল ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন। নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজেও খেলবে একই দল।
বাংলাদেশের স্কোয়াডে আছেন সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, লিটন দাস, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, নাজমুল হোসেন শান্ত, হাসান মাহমুদ। এছাড়াও স্ট্যান্ডবাই তালিকাতে আছেন শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, শেখ মেহেদী ও সৌম্য সরকার।
দল থেকে বাদ পড়েছেন মাহমুদউল্লাহ, এনামুল হক, মোহাম্মদ নাঈম, পারভেজ হোসেন ও মেহেদী হাসান। এনামুল ও নাঈম এশিয়া কাপের প্রথম ম্যাচে ওপেনিং করেছিলেন, তবে পরের ম্যাচে খেলানো হয়নি তাঁদের। পারভেজ হোসেন জিম্বাবুয়েতে শেষ টি-টোয়েন্টিতে অভিষেক করেছিলেন, তবে এরপর এশিয়া কাপের দলে থাকলেও খেলানো হয়নি তাঁকে। এ ছাড়া অবসর নিয়েছেন মুশফিকুর রহিম।
বিশ্বকাপের দলে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে চারজনকে—শরীফুল ইসলাম, রিশাদ হোসেন, মেহেদী হাসান ও সৌম্য সরকার।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের ঘোষণার পর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর আবেগঘন বার্তা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।সোমবার (৩১ আগস্ট) ইনস্টাগ্রামে আন্তর্জাতিক ফুটবল থে ...
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। সোমবার (৩১ আগস্ট ২০২৬) নিজের অফিসিয়াল ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে এক আবেগঘন বার্তায় তিনি এই সিদ্ধান্ত জ ...
স্টাফ রিপোর্টার: জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসকে সামনে রেখে নারী ফুটবলের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বস ...
লুতুব আলি, কলকাতা: হকি জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মদিনকে স্মরণ করে প্রতি বছর ২৯ আগস্ট দেশজুড়ে পালিত হয় ন্যাশনাল স্পোর্টস ডে। সেই উপলক্ষে এবার কলকাতায় এক অভিনব উদ্যোগ নিল জেনিথ উইমেন্স ইয়োগা এমপাওয ...
সব মন্তব্য
No Comments