আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি শিয়া অধ্যুষিত এলাকায় শক্তিশালী বিস্ফোরণে ১৯ জন নিহত হয়েছে। আহত অন্তত ২৭ জন । আল-জাজিরা জানিয়েছে, শুক্রবার সকালে কাবুলের দাশতি বারচি এলাকার একটি কোচিং সেন্টারের ভেতর এ বিস্ফোরণ ঘটেছে।
তালেবান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল নাকি তাকোর ওই বিস্ফোরণের খবর নিশ্চিত করেছেন। কাবুল পুলিশের মুখপাত্র খালেদ জাদরান জানিয়েছেন, কোচিং সেন্টারটিতে আজ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার পরীক্ষামূলক টেস্ট নেয়া হচ্ছিল।
তাৎক্ষণিকভাবে কোনো ব্যক্তি বা গোষ্ঠী এ বিস্ফোরণের দায়িত্ব স্বীকার করেনি। গত বছরের আগস্টে তালেবান আফগানিস্তানের ক্ষমতা নেয়ার পর দেশটিতে সহিংসতা কমে গেলেও সাম্প্রতিক সময়ে তা আবার বাড়তে শুরু করেছে।
তালেবানের প্রতিদ্বন্দ্বী উগ্র গোষ্ঠী আইএস (দায়েশ) এ পর্যন্ত বেশ কয়েকটি শিয়া মসজিদে ভয়াবহ বোমা হামলা চালিয়েছে ।
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন বাহিনী মঙ্গলবার ফের ইরানের বিরুদ্ধে হামলা শুরু করেছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। মঙ্গলবার ১৬০০ জিএমটি থেকে এই হামলা শুরু হয়।সেন্টকম এক বিবৃতিতে জানিয় ...
আন্তর্জাতিক ডেস্ক: তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যায় নেপালে মৃতের সংখ্যা ১,০০০ ছাড়িয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ১,০০৩ জনে দাঁড়িয়েছে। এখনও ...
আন্তর্জাতিক ডেস্ক: কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই সহযোগিতা সংস্থা-এসসিওর ২৬তম শীর্ষ সম্মেলনকে কেন্দ্র করে চীন, রাশিয়া ও ভারতের শীর্ষ নেতাদের বৈঠক আন্তর্জাতিক রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ...
আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ আট মাস পর যুক্তরাষ্ট্রে আটক থাকা ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ছবি প্রকাশ করা হয়েছে। গত জানুয়ারিতে তাকে অপহরণ করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার পর এই প্রথম তার ছবি ...
সব মন্তব্য
No Comments