বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোরে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মহিবুর রহমান রিমন (৩১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ সোমবার (১৩ অক্টোবর) দুপুরে সদর উপজেলার ইছালি ইউনিয়নের মনোহরপুর এলাকার মেসার্স সিদ্দিক বিশ্বাস ফিলিং স্টেশনের পাশ থেকে তাকে আটক করা হয়।
আটক মহিবুর রহমান রিমন চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার কুমিরা ইউনিয়নের মাছিজিদ্দা গ্রামের শাহ আলমের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর কার্যালয়ের পরিদর্শক নাজমুল হোসেন খান জানান, গোপন সংবাদে মনোহরপুর এলাকার মেসার্স সিদ্দিক বিশ্বাস ফিলিং স্টেশনের পাশে সোহাগ পরিবহনের একটি বাসে অভিযান চালানো হয়। এসময় মহিবুর রহমান রিমন নামে এক যুবকের দেহতল্লাশি করে দশ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। তাকে আটক করে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে যশোর কোতয়ালী মডেল থানায় সোর্পদ করা হয়।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
রাজশাহী অফিস: রাজশাহী ও নাটোর জেলার বাস মালিক-শ্রমিকদের বিরোধের জেরে রাজশাহী থেকে ঢাকাসহ দেশের সব আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার পর থেকে শ্রমিকরা বাস চলাচল বন্ধ ক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় বিএনপি নেতা ও বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগী মোঃ আলমগীর হোসেন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।তিনি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএন ...
সব মন্তব্য
No Comments