যশোর অফিস: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে বিজয়ের তথ্য নিশ্চিত করেন।
বেসরকারিভাবে প্রাপ্ত কেন্দ্রভিত্তিক ফলাফলে দেখা গেছে, শৈলকুপা উপজেলার সব কেন্দ্রের ভোট গণনা শেষে ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. আসাদুজ্জামান মোট ১ লাখ ৭১ হাজার ৫৯৮ ভোট পেয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মতিউর রহমান পেয়েছেন ৫৫ হাজার ৫৭৭ ভোট।
ভোটের ব্যবধান অনুযায়ী, আসাদুজ্জামান তার প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১ লাখ ১৬ হাজার ২১ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তবে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার আনুষ্ঠানিক ঘোষণা পাওয়ার পর চূড়ান্ত ফলাফল নিশ্চিত হবে।
ডেস্ক রিপোর্ট: ভারতীয় ভিসা প্রত্যাশীদের দালাল থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন। বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর হাইকমিশনের এক সতর্কবার্তায় বলা হয়েছে, দালালরা বিভিন্ন প্রলোভন দেখিয় ...
ডেস্ক রিপোর্ট: আজ শুক্রবার সনাতন হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী। দেশের হিন্দু সম্প্রদায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে দিনটি পালন করবেন।হিন্দু ...
স্টাফ রিপোর্টার: দীর্ঘদিনের বিতর্কিত এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের উদ্যোগ নিয়ে ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল ‘শুভ জন্মাষ্টমী’ উপলক্ষ্যে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন:“বিশ্বের হিন্দু ধর্মাবলম্বীদের বিশেষ দিন শুভ জন্মাষ্টমী। এই বিশেষ দিনে আমি বাংলাদেশসহ সারা বি ...
সব মন্তব্য
No Comments