স্টাফ রিপোর্টার: ১৫ জুন ২০২৬ থেকে ভারতীয় ভিসা আবেদনের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)। ঢাকায় অবস্থিত আইভ্যাক কেন্দ্র থেকে জানানো হয়েছে, এখন থেকে ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিতে আপলোড করা ওয়েবফাইল অবশ্যই মূল ভিসা আবেদনপত্রের পিডিএফ কপি হতে হবে এবং সেটি ৩০ দিনের বেশি পুরোনো হওয়া যাবে না। কোনো ধরনের সম্পাদিত, পরিবর্তিত বা বিকৃত ফাইল গ্রহণ করা হবে না এবং সেগুলো বাতিল বলে গণ্য হবে।
মেডিক্যাল ভিসার ক্ষেত্রে বিশেষ কড়াকড়ি আনা হয়েছে। আইভ্যাক জানিয়েছে, যেসব আবেদনকারী চিকিৎসার উদ্দেশ্যে ভারতের ভিসা পেয়েছেন, তাদের শুধুমাত্র ভিসায় উল্লেখিত হাসপাতালেই চিকিৎসা নিতে হবে। হাসপাতাল পরিবর্তনের প্রয়োজন হলে আগে ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের (এফআরআরও) অনুমোদন নিতে হবে।
বাংলাদেশের বেশ কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, ১৫ জুন ২০২৬ তারিখে আইভ্যাক এই নতুন নির্দেশনা কার্যকর করেছে। নতুন নিয়মে ভারতীয় ভিসা আবেদন করতে হবে বলেও জানানো হয়েছে।
ভারতীয় হাইকমিশনের তথ্য অনুযায়ী, সব বিদেশি নাগরিককে ভারতে প্রবেশের জন্য বৈধ পাসপোর্টের সঙ্গে ভারতীয় মিশন থেকে নেওয়া বৈধ ভিসা থাকতে হবে। সব ভিসাপ্রার্থীকে অনলাইনে আবেদন করতে হবে এবং স্বাক্ষর করা আবেদনপত্রের প্রিন্ট কপি প্রয়োজনীয় কাগজপত্রসহ নির্ধারিত তারিখে আইভ্যাকে জমা দিতে হবে।
যা মানতে হবে:
ওয়েবফাইল: আবেদনের পিডিএফ কপি আপলোড করতে হবে, ৩০ দিনের বেশি পুরোনো নয়। এডিট করা ফাইল বাতিল হবে।
মেডিক্যাল ভিসা: ভিসায় উল্লেখিত হাসপাতালেই চিকিৎসা নিতে হবে। হাসপাতাল বদলাতে এফআরআরও’র অনুমতি লাগবে।
অ্যাপয়েন্টমেন্ট: indianvisa-bangladesh.nic.in ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে।
স্টাফ রিপোর্টার: আজ (বুধবার) ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের মহাসচিব মিজ অ্যান্ডা ফিলিপ ঢাকা ত্যাগ করেছেন। তিনি গত ৩০ আগস্ট ঢাকায় আগমন করেন।মিজ অ্যান্ডা ফিলিপ বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান ...
স্টাফ রিপোর্টার: অসুস্থ হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে তাকে হাসপাত ...
স্টাফ রিপোর্টার: জ্যোতির্বৈজ্ঞানিক গবেষণা সংস্থাগুলো ২০২৭ সালের পবিত্র রমজান মাস ও ইদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে। হিসাব অনুযায়ী, ২০২৭ সালের পবিত্র রমজান মাস শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি সোম ...
সিলেট অফিস: অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, অপরাধী সে অপরাধীই, কোনো রাজনৈতিক পরিচয় বা দলীয় অ্যাফিলিয়েশন দেখ ...
সব মন্তব্য
No Comments