পিরোজপুর অফিস: বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে পিরোজপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পিরোজপুর ইউনিট। বৃহস্পতিবার (৭ মে) সকালে পিরোজপুর রেড ক্রিসেন্ট ইউনিট কার্যালয়ের সামনে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা ইউনিট কার্যালয়ে এসে শেষ হয়। র্যালিতে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মনজুরুল আহমদ সিদ্দিকী, পিরোজপুর রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা জামায়াতের সেক্রেটারি জহিরুল হকসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দসহ রেড ক্রিসেন্টের দুই শতাধিক সদস্য। র্যালি শেষে রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, মানবতার সেবায় রেড ক্রিসেন্ট বিশ্বব্যাপী একটি স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠন হিসেবে কাজ করে যাচ্ছে। দুর্যোগ মোকাবিলা, স্বাস্থ্যসেবা ও সামাজিক কার্যক্রমে সংগঠনটির ভূমিকা প্রশংসনীয়। বিশেষ করে করোনাকালে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবীরা সাধারণ মানুষের পাশে থেকে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বলেও বক্তারা উল্লেখ করেন।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সব মন্তব্য
No Comments