নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে ৪৩তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাস্থ্যবিধি মেনে উপজেলা পরিষদ চত্বরে মেলার আয়োজন করা হয়। মেলায় উপজেলার ৪০টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন উদ্ভাবনী স্টল দিয়ে মেলাটিকে সুসজ্জিত করেছে।
শনিবার(১৮ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে অস্থায়ী মুক্তমঞ্চে সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তৌহিদুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) শায়লা সাঈদ তন্বী। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তোবারক হুসেন। উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার জাহেদুল ইসলামের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজের অধ্যক্ষ কাজী ফজলে বারী সুজা।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থী সহ গণমাধ্যমকর্মীগণ
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বৃদ্ধির পর বাস ভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নতুন প্রস্তাবে দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ২০ পয়সা এ ...
স্টাফ রিপোর্টার: জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান নিউইয়র্কে পৌঁছেছেন। ইস্তাম্বুলে সংক্ষিপ্ত যাত্রাবিরতির পর প্রধানমন্ত্রী, তাঁর স্ ...
স্টাফ রিপোর্টার: ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হল ডিবেটিং ক্লাব আয়োজিত ৫ম হাজী মুহম্মদ মুহসীন স্মারক আন্তঃক্লাব ডিবেট চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয় সংসদের ...
স্টাফ রিপোর্টার: ঢাকার শেরেবাংলা নগরের ন্যাম ভবন থেকে দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মোছা. মাকছুদা ...
সব মন্তব্য
No Comments