ফরিদপুর অফিস: মধুখালীতে ট্রেনের নিচে কাটা পড়ে একই পরিবারের জমজ দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। বুধবার (আজ) দুপুরে উপজেলার নওপাড়া ইউনিয়নের ভূষণা লক্ষণদিয়া রেলগেটে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো— তায়েব (৫) ও তাহমিদ (৫)। তারা উপজেলার কোটবাড়ি লক্ষণদিয়া গ্রামের বাসিন্দা শেখ আকাশ ও লিমা বেগমের সন্তান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজবাড়ী থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়াগামী একটি ট্রেন ভূষণা লক্ষণদিয়া রেলগেট অতিক্রম করার সময় অসাবধানতাবশত দুই শিশু ট্রেনের নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
দীর্ঘ সময় সন্তানদের বাড়িতে না পেয়ে তাদের মা লিমা বেগম খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়দের মাধ্যমে তিনি এই মর্মান্তিক দুর্ঘটনার খবর জানতে পারেন।
স্থানীয়রা জানান, ওই রেলগেটে কোনো গেটম্যান না থাকায় দীর্ঘদিন ধরে সেখানে দুর্ঘটনার ঝুঁকি ছিল। তারা দ্রুত সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানান।
ঘটনার খবর পেয়ে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সহ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সব মন্তব্য
No Comments