স্টাফ রিপোর্টার: রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল, হৃদরোগ হাসপাতাল, পঙ্গু হাসপাতাল এবং শিশু হাসপাতালে দালাল বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে দালাল চক্রের ১৫ জনকে আটক করে করেছে র্যাব। এদের মধ্যে ০৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও ০২ জনকে অর্থদন্ড প্রদান করা হয় এবং বাকিদের মুচলেকার বিনিময়ে ছেড়ে দেওয়া হয় ।
রবিবার ( ১৩ জুলাই ২০২৫ ) সকাল ১০টা হতে দুপুর ১২.৩০ পর্যন্ত র্যাব-২ এর ভ্রাম্যমান আদালত এ অভিযান পরিচালনা করেন।
র্যাব গণমাধ্যমকে জানায়, সম্প্রতি সংঘবদ্ধ দালাল চক্র রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল, হৃদরোগ হাসপাতাল, পঙ্গু হাসপাতাল এবং শিশু হাসপাতালে চিকিৎসা সেবা গ্রহিতা রোগী ও রোগীর আত্মীয়-স্বজনদেরকে দ্রত ও ভাল সেবা প্রদান করার আশ্বাস দিয়ে বিভিন্নভাবে বিরক্ত করে। দালাল চক্রটি অল্প সময়ে ডাক্তারী সেবা দেয়ার প্রলোভন দেখিয়ে কৌশলে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত। এসব ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষের সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রচারিত হওয়ার পরও চক্রটি গণউপদ্রব চালাতে থাকে। উক্ত বিজ্ঞপ্তিটির নোটিশ বোর্ড ছাড়াও মাইকিং করে দালালদের উপদ্রব সৃষ্টিকারীদের সতর্ক করা হয়। উপরোক্ত এসব সতর্কীকরণ পদক্ষেপ গ্রহণের পরেও দালাল চক্রের উপদ্রবে সাধারণ মানুষের হয়রানি বন্ধ না হওয়ায় র্যাব-২ নিয়মিত গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় আজ ১০টা হতে ১২.৩০ টা পর্যন্ত র্যাব-২ এর একটি আভিযানিক দল র্যাবের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জনাব মোঃ আবু হাসান এর পরিচালনায় দালাল চক্রের ১৫ জনকে আটক করা হয়। আসামীদের স্বীকারোক্তির ভিত্তিতে দোষী সাব্যস্ত করে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ০৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও ০২ জনকে অর্থদন্ড প্রদান করেন এবং বাকিদের মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়। ভবিষ্যতেও র্যাব-২ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারী থেকে পুরুষ হওয়ার স্বপ্নে অপর এক যুবতীকে সাথে নিয়ে প্রথম ধাপ স্তন অপারেশন করেছিলেন রোজি আক্তার লিজা (৩১) নামের এক যুবতী। অপারেশনের কয়েক ঘন্টা পরে তার (লিজা) মৃত্যু হয়েছে ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশালের উজিরপুর উপজেলার পূর্ব সাতলা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমানের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে।এ বিষয়ে সাতলা ইউন ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া সদর ইউনিয়নের কাজলাহার গ্রামে ৩৩ হাজার ভোল্টেজের একটি উচ্চক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক টাওয়ার সন্ধ্যা নদীতে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। উপজেলার শুভ ব্রিকস ...
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
সব মন্তব্য
No Comments