জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়ায় প্রাণিসম্পদ অফিসে সিআইজি সমিতির সদস্যদের মধ্যে ম্যাচিং গ্রান্টের মালামাল ও ৩লাখ ৮৭ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। সোমবার (২৩জানুয়ারী) সকালে কলারোয়া প্রাণিসম্পদ অফিসে ওই মালামাল ও চেক বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণিসম্পদ অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা: সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন-উপজেলা কৃষি সম্প্রাসারণ কর্মকর্তা খান মো: আবরারুর রহমান, উপজেলা মেরিন ফিশারিজ অফিসার কুমার প্রসূন দাস, উপজেলা সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা সুদাম নন্দী, উপজেলা কৃত্রিম প্রজনন কর্তকর্তা আতাউর রহমান, কলারোয়া পৌর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার আলী, সাংগঠনিক সম্পাদক রাজু রায়হান সহ উপজেলার মানিকনগর, কুশোডাঙ্গা ও শাকদহ সিআইজির ৬৩জন সদস্যবৃন্দ। অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী অফিসার রুলী
বিশ্বাস প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ৬০টি চপার মেশিন ও ৩টি ক্রশার মেশিন বিতরণ করেন। উপজেলা প্রাণিসম্পদ অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা: সাইফুল ইসলাম জানান-ন্যাশনাল এগ্রিকালচার কেটনোলজি প্রোগ্রাম-ফেজ।।
প্রজেক্ট (এনএটিপি-২) প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন ইউনিট (পিআইইউ): প্রাণিসম্পদ অংগ, প্রাণিসম্পদ অধিদপ্তর এর আওতায় ম্যাচিং গ্রান্টের মালামাল ও চেক বিতরণ করা হয়।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় বিশারকান্দি ইউনিয়নের কদমবাড়ী গ্রামে দু'হাতে বিয়ের মেহেদীর রঙ না মুছতেই মুনিয়া আক্তার (২২) নামের এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি ওই ইউনিয়নে ...
ডেস্ক রিপোর্ট: দীর্ঘদিন কার্যক্রম স্থবির থাকার পর মোতালিব প্লাজা দোকান মালিক সমিতির অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনা করার স্বার্থে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী এবং ...
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
সব মন্তব্য
No Comments