ডেস্ক রিপোর্ট: ‘বাংলাদেশ আওয়ামী লীগের শেকড় অনেক গভীরে প্রোথিত, বিএনপি’রই পায়ের তলায় মাটি নেই’ বলেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
রোববার দুপুর সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ‘আওয়ামী লীগের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে’ মন্তব্য নিয়ে প্রশ্নের জবাবে ড. হাছান বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগের শেকড় অনেক গভীরে প্রোথিত। জনগণের সমর্থন নিয়ে ধস নামানো বিজয়ের মাধ্যমে নির্বাচিত হয়ে ২০০৯ সালে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা সরকার গঠন করেছেন। এর পরের নির্বাচনগুলোতেও বিএনপি অংশগ্রহণ করেছিল এবং কি ফলাফল হয়েছে সেটি আপনারা জানেন এবং দেখছেন, বিএনপি প্রধান বিরোধী দলের আসনেও বসতে পারে নাই।’
তথ্যমন্ত্রী বলেন, ‘আসলে পায়ের তলার মাটি সরে গেছে বিধায়ই বিএনপি’র ফখরুল সাহেবের কথাবার্তা ‘খালি কলসি বাজে বেশি’র মতো। কথা বলার মধ্যেই তাদের রাজনীতি সীমাবদ্ধ হয়ে গেছে।’
‘সরকার আইন-শৃঙ্খলা বাহিনীকে বিএনপি’র বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে’ বিএনপি’র এ মন্তব্যের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘আইন-শৃঙ্খলা বাহিনীকে আমরা কখনো লেলিয়ে দেইনি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিএনপির কারো ব্যক্তিগত অপরাধ বা ব্যক্তিগত নৈতিক স্খলনের কারণে বা ফৌজদারি অপরাধের কারণে তাদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা গ্রহণ করে, বিএনপি সেটিকেও রাজনৈতিক রূপ দেয়ার চেষ্টা করে, যা কখনো সমীচীন নয়।’
এসময় বরিশালের বিষয় নিয়ে প্রশ্নের জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বরিশালের বিষয়টা একান্ত স্থানীয়। সেখানে তড়িৎ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে বিষয়টি তদন্তাধীন। তদন্তে বেরিয়ে আসবে আসলে কি ঘটনা ঘটেছিল। তার আগে বেশি কিছু বলার প্রয়োজন আছে বলে আমি মনে করি না।’
পরে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। বিএনপির উন্মেষ হত্যার মধ্য দিয়ে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, যাদের উত্থান হত্যার মধ্য দিয়ে তাদের রাজনীতি আগে বন্ধ করতে হবে।
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক শাহিন ইসলামের সভাপতিত্বে সভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা: মো: মুরাদ হাসান বলেন, জাতির পিতার হত্যার প্রধান কুশীলব জিয়াউর রহমানের মরণোত্তর বিচার করতে হবে। তথ্য ও সম্প্রচার সচিব মো: মকবুল হোসেন বলেন, ঘাতকেরা বঙ্গবন্ধুকে হত্যা করলেও তার স্বপ্নকে হত্যা করতে পারেনি। বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা গড়ার কাজে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকলকে একযোগ কাজ করতে হবে।
স্টাফ রিপোর্টার: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্র ...
স্টাফ রিপোর্টার: দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং জনজীবনে নিরাপত্তাহীনতায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) জাসদ কেন্দ্রীয় ...
বিশেষ প্রতিনিধি: বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, জনগণের জন্য রাজনীতি করে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নরসিংদীর পলাশ ...
স্টাফ রিপোর্টার: চলমান গ্যাসের সংকট আগামী সাত দিনের মধ্যে কেটে যাবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠ ...
সব মন্তব্য
No Comments