মানিকগঞ্জ প্রতিনিধি: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ১২ থেকে ১৭ বছরের স্কুল-কলেজের শিক্ষার্থী, তাদের জন্য খুব দ্রুত সময়ের ভেতর ফাইজারের টিকা দেওয়া হবে। শনিবার ১৮ সেপ্টেম্বর দুপুরে মানিকগঞ্জ পৌরসভার উন্নয়নকল্পে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, করোনা নিয়ন্ত্রণে আছে বলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হয়েছে এবং শিল্প কারখানা সচল রয়েছে বলে অর্থনীতির চাকা সচল রয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ পর্যন্ত আমরা আড়াই কোটি মানুষকে টিকা দিয়েছি এবং আমরা ডাব্লিউএইচও’র সঙ্গে আরো ১০ কোটি টিকা নেওয়ার জন্য চুক্তি করেছি।
পৌর মেয়র মো. রমজান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আব্দুল লতিফ, পুলিশ সুপার গোলাম আজাদ খান, জেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, প্রেসক্লাব সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাধারণ সম্পাদক অতিন্দ্র চক্রবর্তী বিপ্লব প্রমুখ।
স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘন্টায় হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক ও নিশ্চিত মিলে ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক ৩ জন এবং নিশ্চিত ২ জন।স্বাস্থ্য অধিদপ্তরের সহলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্ ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামজনিত কারণে ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হামে ৬ জন এবং নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা শূন্য। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ...
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। ২৯ আগস্ট সকাল ৮টা থেকে ৩০ আগস্ট সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যুর ঘটনা ঘটে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে হাম পরিস্থিতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৩৩ জনকে হাম আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ আগস্ট পর্যন্ত জেলায় সন্দেহভ ...
সব মন্তব্য
No Comments