ডেস্ক রিপোর্ট: এ প্রজন্মের সম্ভাবনাময় অভিনেত্রী অধরা মৃধা। বিজ্ঞাপন, নাটক, টেলিফিল্ম, মেগা সিরিয়াল- প্রতিটি ক্ষেত্রে নিজের অভিনয় প্রতিভার প্রমাণ দিয়েছেন এই তরুণ তুর্কী। নজরকাড়া অভিনয় দিয়ে অল্প সময়েই দর্শকের মন জয় করে নিয়েছেন অধরা। তাই তো ছোটপর্দার গণ্ডি পেরিয়ে এবার তার অভিষেক হতে চলেছে বড় পর্দায়।
সম্প্রতি সিনেমা কিং প্রযোজিত ‘পদ্মাবতী’ নামের নতুন একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন অধরা মৃধা ৷ এই ছবিটি নির্মাণ করছেন চলচ্চিত্র নির্মাতা ধীমন বড়ুয়া । ছবির গল্প লিখেছেন মনজুরুল ইসলাম মেঘ।
পদ্মাবতী ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন চিত্রনায়িকা জলি রহমান এবং সায়মন সাদিক। এ ছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করবেন আরফান মিতুল, নাসিক মাহি, শিশির আহমেদ, ফজলুল রহমান বাবু প্রমুখ।
অধরা মৃধা বলেন, ‘ছোটবেলা থেকেই আমার স্বপ্ন ছিল চলচ্চিত্রে কাজ করব। অবশেষে ‘পদ্মাবতী’ ছবির মাধ্যমে সেই স্বপ্ন পূরণ হচ্ছে। বড় পর্দায় ক্যারিয়ারের শুরুতেই ভালো একটি ছবিতে যুক্ত হতে পেরে ভালো লাগছে। এর জন্য সিনেমা কিং ও ধীমন বড়ুয়া দাদাকে অসংখ্য ধন্যবাদ। অভিনয়ের মাধ্যমে সবার প্রিয় একজন অভিনেত্রী হতে চাই।’
ঢালিউডের এই নতুন সদস্য আরও বলেন, ‘এতো সুন্দর একটা গল্পের সিনেমায় আমাকে নিয়ে ভাবনার জন্য, নিজের চরিত্র ফুটিয়ে তোলার জন্য যথেষ্ট পরিশ্রম করছি। সবমিলিয়ে ছবিটি নিয়ে আমি আশাবাদী।’
অভিনেত্রী এও জানান, ‘ভিন্নধর্মী ভালো গল্পের নিরীক্ষাধর্মী ও চ্যালেঞ্জিং যে কোনো ধরনের চরিত্রে আমি অভিনয় করতে চাই। একইসঙ্গে বাণিজ্যিক ও গল্পনির্ভর সব ধরনের সিনেমাতেও নিয়মিত কাজ করার ইচ্ছা। একটা নির্দিষ্ট গন্ডিতে আটকে থেকে নিজের দক্ষতা প্রমাণের সুযোগ কম। তাই নিজেকে বারবার ভাঙতে চাই।
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
স্টাফ রিপোর্টার: কিংবদন্তি মার্কিন কান্ট্রি সংগীতশিল্পী ডলি পার্টনকে নিয়ে বিশ্বজুড়ে আলোচনা। বিবিসি নিউজ জানিয়েছে, ৮০ বছর বয়সে এই কিংবদন্তি প্রয়াত হয়েছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, "Legenda ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকায় অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবুর ‘কামরাঙ্গা’ নামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বাড়ির বিদ্যুতের মেইন লাইনের তার, এসির তারসহ বাইরে রাখা বেশ ...
স্টাফ রিপোর্টার: ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ উদযাপনকে ঘিরে রাজধানীর ইতিহাস, ঐতিহ্য ও বহুমাত্রিক সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে শুরু হয়েছে সপ্তাহব্যাপী চলচ ...
সব মন্তব্য
No Comments