স্টাফ রিপোটার: নিত্যপণ্য মূল্যে নিম্নবিত্তের নাভিশ্বাস বলে দাবি করেছে ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা'র নেতৃবৃন্দ। তারা শনিবার ১০ ফেব্রুয়ারি বিকাল ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে এই দাবি করেন।
নেতৃবৃন্দ বলেন, দেশে জীবনযাত্রার ব্যয় বাড়লেও বেশিরভাগ মানুষের আয় সে অনুযায়ী বাড়েনি। শুধু ভোজ্যতেল ও চালই নয়, প্রতিদিন রান্নাঘরে যেসব উপকরণ প্রয়োজন হয়, তার সবকিছুরই দাম বেড়েছে। এই শীতে সময়ও আলু-পেয়াজ, শাক-সজবি থেকে শুরু করে প্রত্যকটি জিনিষের দাম আকাশচুম্বী।
ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা'র সমন্বয়ক ও নয়া গণতান্ত্রিক গণমোর্চার সভাপতি জাফর হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, গণমুক্তি ইউনিয়নের আহবায়ক নাসির উদ্দিন আহমেদ নাসু, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের কেন্দ্রীয় নেতা মহিনউদ্দিন চৌধুরী লিটন, জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চের সভাপতি মাসুদ খান, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের কেন্দ্রীয় পাঠচক্র ফোরাম এর সদস্য সুশান্ত সিনহা প্রমুখ।
নেতৃবৃন্দ আরো বলেন, শাসকগোষ্ঠীর নতজানু পররাস্ট্র নীতির কারণে সীমান্তে প্রায় প্রতিদিন মানুষ হত্যা হচ্ছে এবং মিয়ারমার সীমান্তে অনুপ্রবেশ ঘটছে।
নেতৃবৃন্দ বলেন, দেশের মানুষের মতামতকে উপেক্ষা করে একতরফা ডামি নির্বাচন করে অবৈধ সরকার পরিচালনার করছে হাসিনা। সাম্রাজ্যবাদীদের সাথে গাঁটছড়া বেঁধে ধনীক শ্রেণীর স্বার্থ রক্ষায় মেগা প্রকল্প করে মেগা লুটপাটের স্বর্গরাজ্যে রূপান্ত করেছে।
নেতৃবৃন্দ, দেশবাসীকে ঐক্য বন্ধ হয়ে আওয়ামী ফ্যাসীবাদী দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
স্টাফ রিপোর্টার: স্বাধীনতা সংগ্রামী, বীর মুক্তিযোদ্ধা ও জাসদের এককালীন সাধারণ সম্পাদক সৈয়দ জাফর সাজ্জাদ খিচ্চুর ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। আজ ১৬ জুলাই ২০২ ...
ডেস্ক রিপোর্ট: রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার ১৬ জুলাই দুপুরে রাজধানীর স্বামীবাগে আন্তর্জাতিক কৃষ্ণভাবনাম ...
ডেস্ক রিপোর্ট: মহান ‘জুলাই শহীদ’ দিবসে শহীদদের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল শাখা সংগঠন ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেত ...
স্টাফ রিপোর্টার: গণভোটের গণরায় বাস্তবায়ন করতে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে আসার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের প্রস্তাব তো ...
সব মন্তব্য
No Comments