স্টাফ রিপোর্টার: স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, যারা গুরুতর আহত হয়েছেন যেমন, চোখে গুরুতর আঘাত পেয়েছেন বা দৃষ্টিশক্তি হারিয়েছেন, পায়ে আঘাত পেয়েছেন, অঙ্গ হানি হয়েছে, তাদের চিকিৎসার জন্য বিদেশ থেকে বিশেষজ্ঞ ডাক্তারদের মেডিকেল টিম এনে চিকিৎসার প্রক্রিয়া চলমান রয়েছে।ইতোমধ্যে চীনের এডভান্স মেডিকেল টিম বাংলাদেশে এসেছে।তাঁরা হাসপাতালগুলো পরিদর্শন করে চিকিৎসায় সন্তোষ প্রকাশ করেছে।
আজ স্বাস্থ্যমন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা এসব কথা বলেন।
স্বাস্থ্য উপদেষ্টা বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে আহত চক্ষুরোগীদের সুচিকিৎসার জন্য সেবা ফাউন্ডেশন ও স্বাস্থ্যসেবা বিভাগের উদ্যোগে নেপাল হতে ৩জন বিশেষজ্ঞ চিকিৎসক জাতীয় চক্ষুবিজ্ঞান ও ইনস্টিটিউট ও হাসপাতালে এসেছেন।তাঁরা ১৯২ (একশত বিরানব্বই) জন চক্ষুরোগীকে চিকিৎসা সেবা দিয়েছেন এবং ৪ (চার) জন জটিল রোগীর অপারেশন করেছেন।বিশেষজ্ঞ ডাক্তারগণ বলেছেন, জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসা সেবাঠিক রয়েছে।আজ ফ্রান্সের একজন বিশেষজ্ঞ চিকিৎসক ও আসছেন।যুক্তরাজ্যের রাষ্ট্রদূত জানিয়েছেন ১৫দিনের ভেতর যুক্তরাজ্য হতে অর্থোপেডিক ডাক্তার চিকিৎসা সেবা দেওয়ার জন্য বাংলাদেশে আসবেন।
গঠিত কমিটি ছাত্র-জনতার অভ্যুত্থানে শহিদ ও আহত ব্যক্তিদের একটি প্রাথমিক তালিকা মন্ত্রণালয়ে দাখিল করেছেন জানিয়ে নূর জাহান বেগম বলেন, তালিকাটি সর্বসাধারণের যাচাইয়ের জন্য গণবিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয়েছে।সম্ভাব্য স্বল্পতম সময়ে তালিকা চূড়ান্ত করা হবে।ছাত্র-জনতার অভ্যুত্থানে সারাদেশে ৬অক্টোবর পর্যন্ত মোট শহিদের সংখ্যা ৭৩৭জন এবং আহতের সংখ্যা ২২ হাজার ৯০৭ জন।
ডেঙ্গু বিষয়ে উপদেষ্টা বলেন, দেশের সকল মেডিকেল কলেজ ও হাসপাতালসমূহে ডেঙ্গু কর্নার স্থাপন, প্রয়োজনীয় ঔষধ এবং অন্যান্য সামগ্রির সরবরাহ নিশ্চিত করণ, ল্যাবরেটরিতে ডেঙ্গু রোগনির্ণয় ও অন্যান্য পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।এছাড়া DNCC ও মুগদা মেডিকেল কলেজ হাসপাতালকে ডেঙ্গুডে ডিকেটেড হাসপাতাল হিসেবে ঘোষণা করা হয়েছে।তিনি আরো জানান, দেশের সকল সরকারি হাসপাতালে (জেলা পর্যায় পর্যন্ত) ডেঙ্গু বিষয়ে ‘ফোকাল পারসন’ নির্ধারণ করা হয়েছে।তাদের মাধ্যমে নিয়মিত ভাবে সারাদেশের ডেঙ্গু রোগীদের চিকিৎসায় ডেঙ্গু টেস্টকিট, আইভিফ্লুইড (স্যালাইন) এবং অন্যান্য লজিস্টিক এর স্টক এবং চাহিদা সংগ্রহ করা হচ্ছে। সকল সরকারি হাসপাতালের Statistician ও Lab. Technician গণকে ডেঙ্গু অ্যাপ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তর Dengue Tracker Application তৈরি করেছে।যার মাধ্যমে ল্যাবে পরীক্ষাকৃত ডেঙ্গুরোগীর পরীক্ষার ফলাফল সাথে সাথেই ((Real Time)) পাওয়া যাবে।
সংবাদ সম্মেলনে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ডা. মোঃ সারোয়ার বারী, স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের মহাপরিচাল কঅধ্যাপক ডা. নাজমুল হোসেন, স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব এটিএম সাইফুল ইসলাম, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা-সহপ্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপার্টার: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যে ...
স্টাফ রিপোর্ট: রাজধানীতে আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুরের মধ্যে দুটি পৃথক স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সকালে ধানমন্ডি ২৭ নম্বরে এপেক্সের শোরুম ভবনে এবং বেলা ১১টার দিকে মহাখালীতে ব্ ...
ডেস্ক রিপোর্ট: বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল। জাতিসংঘের সংস্ ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব ও দক্ষিণ চত্বরে আগামী শুক্রবার সকাল ১০টা (১১ সেপ্টেম্বর ২০২৬) থেকে মা ...
সব মন্তব্য
No Comments