স্টাফ রিপোটার: ২০ দলীয় জোটনেত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২ জুলাই, শনিবার বাদ জোহর রাজধানীর মতিঝিলে চেয়ারম্যানের অস্থায়ী কার্যালয়ে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, ২০ দলীয় জোটনেত্রী বেগম খালেদা জিয়া আজ গুরুতর অসুস্থ। চিকিৎসকরা অবিলম্বে তার বিদেশে উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছেন। কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার কারণে সরকার তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিচ্ছে না। আমরা অবিলম্বে বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবি জানাই।
তিনি বলেন, আওয়ামী লীগ ২০১৪ সালে বিনা ভোটে এবং ২০১৮ সালে রাতে ভোট করে জোরপূর্বক ক্ষমতায় রয়েছে। এবার তারা ইভিএমের মাধ্যমে কারচুপি করে ক্ষমতায় থাকতে চায়। ইভিএম হচ্ছে নিরবে ভোট চুরির মেশিন। তাই ইভিএম দেশের জনগণ মানে না। ভোট হতে হবে নির্দলীয়- নিরপেক্ষ সরকারের অধীনে ব্যালট পেপারে। তাই সরকারকে অবিলম্বে পদত্যাগ, সংসদ বিলুপ্ত এবং ইভিএম বাতিল করতে হবে।
ড. ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে এবং এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফার সঞ্চালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ২০ দলীয় জোট শরিক জাতীয় পার্টির (জাফর) ভারপ্রাপ্ত মহাসচিব সাবেক এমপি আহসান হাবিব লিংকন, জাগপার একাংশের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান, ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি, বাংলাদেশ মুসলিম লীগের (বিএমএল) মহাসচিব অ্যাডভোকেট শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, এনডিপির চেয়ারম্যান ক্বারী আবু তাহের, জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান অ্যাডভোকেট আজহারুল ইসলাম, গণ দলের চেয়ারম্যান এটিএম গোলাম মওলা চৌধুরী, এনপিপির, যুগ্ম-মহাসচিব মো. ফরিদ উদ্দিন প্রমুখ।
আলোচনা শেষে বেগম খালেদা জিয়া ও মির্জা ফখরুল ইসলামসহ অসুস্থ সকল নেতৃবৃন্দের আশু রোগমুক্তি ও সুস্থতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মুফতি মাওলানা হাসিবুর রহমান।
স্টাফ রিপোর্টার: শোষন ও লুটপাট করে যারা পালিয়ে যায় দেশের সেসব শত্রুদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। ‘জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপ ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন হাই কোর্ট। বৃহস্পতিবার (৯ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের ও ব ...
স্টাফ রিপোর্টার: সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার, ৬ জুলাই রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ডের ঈদগাহ মাঠে এনসিপির পূর্বঘোষিত জুলাই পদযাত্রা ও জ ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গ্রামীণ উন্নয়নের মাধ্যমেই টেকসই বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। এ লক্ষ্যে সরকার দেশের রাস্ত ...
সব মন্তব্য
No Comments