সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামালপুর জেলা কার্যকরী কমিটির সদস্য মারুফা আক্তার পপিকে অব্যাহতি দিয়েছে জেলা আওয়ামী লীগ।
গত রোববার (১৭ ডিসেম্বর) জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ স্বাক্ষরিত একটি প্রেসবিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেইসবুক) দেখা যায়।
প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২০ নভেম্বর মির্জা আজম অডিটোরিয়ামে সদর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জামালপুর-৫ আসনের এমপি প্রার্থী আবুল কালাম আজাদের মতবিনিময় সভায় মারুফা আক্তার পপির অসৌজন্যমূলক আচরণে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমসহ উপস্থিত নেতারা সবাই হতবাক হন। তার ওই দিনের আচরণ দলীয় শৃঙ্খলাবিরোধী বলে তার কাছে ব্যাখ্যা চাওয়া হয়। কিন্তু ওই ব্যাখ্যার কোনো জবাব দেননি মারুফা আক্তার পপি। যা জেলা আওয়ামী লীগকে অবজ্ঞা ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের সামিল। তাছাড়া তিনি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম ও তার মরহুম পিতা ও পরিবারকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অসত্য, কুরুচিপূর্ণ ও অশালীন বক্তব্য ভাইরাল করেন। এতে জামালপুর আওয়ামী লীগ পরিবারের মধ্যে প্রচণ্ড ক্ষোভ সৃষ্টি হয়। তাই জামালপুর জেলা আওয়ামী লীগের এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে মারুফা আক্তার পপিকে দল থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
বহিষ্কার প্রসঙ্গে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ বলেন, 'গত ২৫ নভেম্বর মারুফা আক্তার পপিকে সাত কার্যদিবসের মধ্যে সেই বক্তব্য ও ফেসবুকে স্ট্যাটাসের ব্যাখ্যা দিতে বলা হয়। সেই চিঠির কোনো উত্তর তিনি দেননি । তাই গত ১৩ ডিসেম্বর জেলা আওয়ামীলীগ তাকে অব্যাহতি দিয়েছে।'
এ ব্যাপারে মারুফা আক্তার পপি বলেন, ‘আমি এখনো এই ধরনের কোনো চিঠি পাইনি। তাছাড়া আমি কেন্দ্রীয় আওয়ামী লীগের মেম্বার। তাই এসব বিষয় নিয়ে মন্তব্য করতে চাই না। আমার যা কিছু বলার তা কেন্দ্রীয় আওয়ালী লীগের ওয়ার্কিং কমিটির সভাতেই বলব।’
জেলা আওয়ামী লীগের সদস্যপদ থেকে অব্যাহতি পাওয়া মারুফা আক্তার পপি কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য। তিনি বাংলাদেশ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি জামালপুর জেলা আওয়ামী লীগের সদস্যও ছিলেন।
স্টাফ রিপোর্টার: সরকার একের পর এক প্রতিশ্রুতি ভঙ্গ করে জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বিজয়নগরস্থ বিজয়-৭১ চত্বরে জাতী ...
স্টাফ রিপোর্টার: স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্য ঘিরে জাতীয় সংসদে ব্যাপক হট্টগোল হয়েছে। বিএনপি সরকারের সমালোচনা করে বক্তব্য দিলে সরকারি দলের সদস্যরা হইচই-হট্টগোল করে প্রতিবাদ জানান। এ স ...
ডেস্ক রিপোর্ট: বিশ্ব পরিমণ্ডলে এককেন্দ্রিক আধিপত্য ও যুদ্ধের অবসান ঘটিয়ে সকল রাষ্ট্রের সমঅধিকার, মর্যাদা ও সমান অংশগ্রহণ নিশ্চিত করার সময় এসেছে বলে মনে করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। বিশ ...
ডেস্ক রিপোর্ট: সরকারি চাকরিতে অযৌক্তিকভাবে ভাইভা নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ যুব ফ্রন্ট।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক রাশেদ শাহরিয়ার এই দাবি জানান। ...
সব মন্তব্য
No Comments