ফরিদপুর অফিস : বৈষম্যবিরোধী আন্দোলনের মামলার আসামি ভয়ংকর প্রতারণা ফরিদপুরের সিকদার লিটন অবশেষে গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে গ্রেপ্তার হয়েছে।
বুধবার বেলা ১২টার দিকে ফরিদপুর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল তাকে গ্রেপ্তার করে।
ডিবি পুলিশের পরিদর্শক ফয়েজ আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
সিকদার লিটন সাংবাদিক পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে নানা ধরনের প্রতারণা করে আসছিল। মামলা বাণিজ্যে পারদর্শী সিকদার লিটনের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে অর্থ উপার্জনের অভিযোগ রয়েছে। সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনী তার বিকাশ হিসাব নম্বরে তিনমাসে সাড়ে ২২ লাখ টাকা লেনদেনের তথ্য পেয়েছে।
জানা গেছে, সিকদার লিটন পুলিশের তালিকায় একজন চিহ্নিত প্রতারক ও দাগী আসামি। গত ২০ জুলাই যমুনা ফিউচার পার্কের পাশে কুড়িল জোয়ার সাহারা কেন্দ্রীয় মসজিদের গলির মুখে পাকা রাস্তার ওপর গুলিবিদ্ধ হয়ে একজন মারা যান। এই ঘটনায় শফিকুল ইসলাম নামে একজন মামলা করেন। আদালতের আদেশে ২৫ ফেব্রুয়ারি ভাটারা থানা পুলিশ মামলাটি নথিভূক্ত করে। সেই মামলায় এজাহারনামীয় ২৭ নম্বর আসামি কদমতলী থানা আওয়ামী লীগের সদস্য সিকদার লিটন।
এছাড়া মোহাম্মদপুর থানায় মোছা. নাদিরা বাদী হয়ে একটি মামলা করেন। মামলায়
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট দুপুরে মোহাম্মদপুরের বছিলা ব্রিজের সন্নিকটে রাস্তার
ওপর জনতার ওপর হত্যার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করে গুরুতর জখম ও হুকুম প্রদানের অপরাধ
সংগঠনের অভিযোগ করেছেন বাদী। মামলায় সিকদার
লিটনকে মূল পরিকল্পনাকারী ও অর্থদাতা বলে অভিযুক্ত করেছেন বাদী। যেখানে তাকে ১১ নম্বর আসামি করা হয়েছে। গত ১৭ ফেব্রুয়ারি সিআর-১২৫/২৫ মামলাটির এজাহার থানায় রুজু করা হয়।
২০২০ সালে এক মামলায় দীর্ঘ চারবছর কারাগারে ছিল সিকদার লিটন। এর আগেও বিভিন্ন অপরাধে কারাগারে থেকেছে ভয়ঙ্কর এই প্রতারক। ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে জেল থেকে বেরিয়ে এসে ভয়ঙ্কর এই প্রতারক মামলা বাণিজ্যসহ নানা প্রতারণামূলক কাজ শুরু করেছে।
যার একটি প্রমাণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট ঢাকা কেন্দ্রীয় কারাগারে তার ভাই মো. জাবেদ গুলিবিদ্ধ হন এবং পরবর্তীতে ১৩ আগস্ট ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ বিষয়ে তারা এখন পর্যন্ত কোনো মামলা-মোকাদ্দমার পদক্ষেপ নেয়নি। অথচ, সিকদার লিটন নিজেকে জাবেদের খালাতো ভাই দাবি করে ঢাকার আদালতে একটি সিআর মামলার আবেদন করে, যা সম্পূর্ণ ও বানোয়াট। কারণ, এই সিকদার লিটন নামের ব্যক্তির সঙ্গে নিহত জাবেদের পরিবারের কোনো রকম আত্মীয়তার সম্পর্ক নেই। এমনকি তাকে কোথাও কোনো মামলার আবেদন করার অনুমতি, সম্মতি বা পাওয়ার অব অ্যাটর্নিও দেওয়া হয়নি। এই ঘটনায় নিহত জাবেদের ভাই মাইনুদ্দীন মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। যার তদন্ত করছে পুলিশ।
সিকদার লিটন মূলত সমাজের প্রতিষ্ঠিত ব্যবসায়ী, চাকরিজীবী, স্বচ্ছল ব্যক্তিদের টার্গেট করে আজগুবি সব মামলা দিচ্ছিলো। ফেসবুক পেজে অশ্লীল-কুরুচিপূর্ণ ব্যক্তিগত আক্রমন করে পোস্ট দেয় প্রতিনিয়ত নিরীহ মানুষকে হয়রানি করে চাঁদাবাজি করাই তার প্রধান উদ্দেশ্য। আর এসব অপকর্ম করতে এই প্রতারক এখন বিএনপি সমর্থক দাবি করা শুরু করে। অথচ, গত দেড় দশক ধরে সিকদার লিটন নিজেকে আওয়ামী লীগের কর্মী দাবি করত। এমনকি ক্ষমতাচ্যুত দলটির হয়ে ইউনিয়ন, উপজেলা পরিষদ নির্বাচন করার ঘোষণা দিয়ে এলাকায় পোস্টারিং/প্রচার করেছিল।
সিলেট অফিস: সিলেটের জৈন্তাপুর উপজেলায় নিজের ১১ বছর বয়সী মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আকবর হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আকবর হোসেন (৩৬) উপজেলার ঘিলাতৈল গ্রামের বাসিন্দা। বুধবার ২০ মে ভুক্তভো ...
আনিছ আহমেদ, শেরপুর প্রতিনিধিঃ ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়ন পরিষদ ভবন মধ্যবর্তী স্থানে নির্মানের দাবি উঠেছে। এ দাবি ইউনিয়ন পরিষদে বসবাসকারি সচেতন মহলের। জানা গেছে, ৫৫ বছরেও নির্মিত হয়নি কাংশা ইউনিয়ন ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: আকস্মিক বজ্রপাতে পানবরজের দুইজন শ্রমিক ঘটনাস্থলেই মারা গেছেন। এসময় গুরুতর আহত হয়েছেন আরো এক শ্রমিক। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্ ...
ময়মনসিংহ অফিস: শেরপুর সদর উপজেলার হাওরা আমতলা এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। বুধবার ২০ মে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শেরপুর- ...
সব মন্তব্য
No Comments