রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় পাইপগান,কার্তুজ ও দেশীয় ধারালো অস্ত্রসহ তারিকুল ইসলাম তারেক নামের কার্যক্রম নিষিদ্ধ এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। তারেক বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও উপজেলার সৈয়দকাঠী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি ২০১১ সালে অনুষ্ঠিত উপজেলার সৈয়দকাঠী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান।
জানা গেছে, বুধবার (৭ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বানারীপাড়া থানার ওসি মজিবর রহমানের নির্দেশনায় ও ইন্সপেক্টর (তদন্ত) শতদল মজুমদারের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের আউয়ার গ্রামের বাড়ি থেকে আওয়ামী লীগ নেতা তারিকুল ইসলাম (তারেক) কে গ্রেফতার করা হয়। এ সময় একটি পাইপগান, ৮টি কার্তুজ, দুটি ছেনি ও একটি রামদা উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে বানারীপাড়া থানায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারী) সকালে তাকে বরিশালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
ডেস্ক রিপোর্ট: ঢাকা থেকে নিজ নির্বাচনী জেলা জয়পুরহাটে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবুল বারীকে বহনকারী গাড়ি। এ সময় প্রতিমন্ত্রী ও তার সঙ্গে থাকা সহধর্মিণী ন ...
ডেস্ক রিপোর্ট: বরিশালের উজিরপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক বৃদ্ধ দোকানিকে মারধরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মো. মেছের বেপারী (৭২) তিনজনের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।অভিয ...
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নে সরকারি সিলযুক্ত ১০২ বস্তা চাল ও একটি ভটভটি গাড়ি জব্দের ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধারকৃত চাল সরকার ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ নালিতাবাড়ী উপজেলার পুড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া গ্রামের মৃত সমর আলীর মেয়ে আমেনা খাতুন। তিনি সমশ্চুড়া গুচ্ছগ্রামের বাসিন্দা।সুরাইয়ার বাবা সুজন মিয়া ও মা হাসিনা ঢাকায় থাকেন। স ...
সব মন্তব্য
No Comments