রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ উপজেলার সৈয়দকাঠী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক এম. সাইদুর রহমানকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে রাজনৈতিক মামলার আসামী হিসেবে তাকে বরিশালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। এর আগে বুধবার (১৭ ডিসেম্বর) বিকালে উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের আউয়ার বাজারে বানারীপাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মজিবুর রহমান জানান, বুধবার বিকালে গ্রেপ্তার করে বৃহস্পতিবার সকালে কার্যক্রম নিষিদ্ধ সৈয়দকাঠী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সাইদুর রহমানকে বরিশাল আদালতে পাঠানো হয়েছে।
ডেস্ক রিপোর্ট: ঢাকা থেকে নিজ নির্বাচনী জেলা জয়পুরহাটে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবুল বারীকে বহনকারী গাড়ি। এ সময় প্রতিমন্ত্রী ও তার সঙ্গে থাকা সহধর্মিণী ন ...
ডেস্ক রিপোর্ট: বরিশালের উজিরপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক বৃদ্ধ দোকানিকে মারধরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মো. মেছের বেপারী (৭২) তিনজনের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।অভিয ...
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নে সরকারি সিলযুক্ত ১০২ বস্তা চাল ও একটি ভটভটি গাড়ি জব্দের ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধারকৃত চাল সরকার ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ নালিতাবাড়ী উপজেলার পুড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া গ্রামের মৃত সমর আলীর মেয়ে আমেনা খাতুন। তিনি সমশ্চুড়া গুচ্ছগ্রামের বাসিন্দা।সুরাইয়ার বাবা সুজন মিয়া ও মা হাসিনা ঢাকায় থাকেন। স ...
সব মন্তব্য
No Comments