স্টাফ রিপোর্টার: ঢাকার মেট্টোরেল আজ শুক্রবার (১২ ডিসেম্বর) সর্বাত্মক কর্মবিরতির কারণে সব ট্রেন চলাচল বন্ধ রয়েছে, ফলে বিপুলসংখ্যক যাত্রী ভোগান্তির সম্মূখীন হয়েছেন। নির্ধারিত সময় অনুযায়ী উত্তরা থেকে বিকাল ৩টা ও মতিঝিল থেকে ৩.২০ মিনিটে ট্রেন ছাড়ার কথঅ থাকলেও কোনো ট্রেনই স্টেশন ছাড়েনি।
মট্টোরেলের নিয়মিত কর্মকর্তা-কর্মচারীরা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর চাকরি-বিধিমালা প্রণয়ন ও প্রকাশে দীর্ঘদিন ধরে বিলম্ব চলায় গত কয়েক সপ্তাহ ধরেই আন্দোলন ঘোষণা করেছিলেন। আজ কর্মীরা পূর্বঘোষিত কর্মবিরতি কার্যকর করেন, যার ফলে সার্বিক ট্রেন সেবা স্থগিত থাকে এবং বহু যাত্রী স্টেশন পয়েন্টে অপেক্ষা করতে বাধ্য হন।
নাম প্রকাশে অনুচ্ছুক এক কর্মকর্তা জানান, কর্মীরা নিয়মিত সুযোগ-সুবিধা, ছুটি, ওভারটাইম ও অন্যান্য বেনিফিটসহ সার্বিক চাকরির শর্তাবলী দ্রুত প্রণয়ন ও কার্যকর করার দাবি করে আসছিলেন, কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গতিরোধ করেছে।
আজ বিকালের বেশির ভাগ সময়ে মেট্টোরেল স্টেশনগুলোতে গেট বন্ধ দেখা যায় এবং যাত্রীরা ফেরত যাচ্ছেন বা অন্যান্য পরিবহনে যাত্রা করেছেন।
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের দিন-তারিখ এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি জানান, এ নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলমান রয়েছে এবং দুই দে ...
স্টাফ রিপোর্টার: মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ক্রমান্বয়ে দুর্বল হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সাথে মিলিত হতে পারে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, লঘুচাপের ...
ডেস্ক রিপোর্ট: ব্রিকস সম্মেলন ঘিরে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে অনিশ্চয়তা কাটেনি। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সরকারের উচ্চপর্যায় থেকে বরাবরই বলা হয়েছে, উপযুক্ত পরিবেশ নিশ্চিত ...
ডেস্ক রিপোর্ট: যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।জন্মাষ্টমী উপলক্ষে আজ শুক্রবার ৪ স ...
সব মন্তব্য
No Comments