ডেস্ক রিপোর্ট: ৯০’র স্বৈরাচারবিরোধী আন্দোলনের শহীদ সারোয়ার খান মুরাদ স্মরণে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা মহানগর সংসদ মুরাদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেছে। ২ ডিসেম্বর বৃহস্পতিবার রাজধানীর সিকশন ব্রিজ সংলগ্ন মুরাদ চত্বরে সকাল ৮টায় পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা মহানগর সংসদের সভাপতি শাহরিয়ার ইব্রাহিম মিমো, সাধারণ সম্পাদক লাভলী হক, সাংগঠনিক সম্পাদক প্রিজম ফকিরসহ ঢাকা মহানগরের অন্যান্য থানা সংসদেরর নেতাকর্মীরা।
এ সময় সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের বক্তব্যে বলেন, শহীদ সারোয়ার খান মুরাদ স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে আন্দোলনের শহীদ। তিনি তার জীবনকে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে উৎসর্গ করেছেন। ছাত্র ইউনিয়নের প্রতিটি নেতাকর্মীরা শহীদ মুরাদকে নিজের মাঝে ধারণ করে স্বৈরাতন্ত্রের বিরুদ্ধে লড়াই সংগ্রাম অব্যাহত রাখবে। সারাদেশের এই অস্থিতিশীল পরিস্থিতিতে, ছাত্র অধিকার আদায়ে ছাত্র ইউনিয়ন নেতা-কর্মীরা স্বোচ্চার। এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলন এবং সারা বাংলায় হাফ ভাড়ার দাবিতে ছাত্র ইউনিয়ন তার লড়াইকে অব্যাহত রেখেছে।।
শহীদ সারোয়ার খান মুরাদ স্থানীয় সালেহা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র ছিলেন। তিনি ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনের শহীদ। ২ ডিসেম্বর রাজধানীর সিকশন এলাকায় স্বৈরাচারবিরোধী মিছিলে পুলিশের গুলিতে শহীদ হন তিনি। তিনি ছিলেন ছাত্র অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা পালনকারী সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বৃহত্তর লালবাগ থানার সংসদের একজন নেতা
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বৃদ্ধির পর বাস ভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নতুন প্রস্তাবে দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ২০ পয়সা এ ...
স্টাফ রিপোর্টার: জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান নিউইয়র্কে পৌঁছেছেন। ইস্তাম্বুলে সংক্ষিপ্ত যাত্রাবিরতির পর প্রধানমন্ত্রী, তাঁর স্ ...
স্টাফ রিপোর্টার: ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হল ডিবেটিং ক্লাব আয়োজিত ৫ম হাজী মুহম্মদ মুহসীন স্মারক আন্তঃক্লাব ডিবেট চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয় সংসদের ...
স্টাফ রিপোর্টার: ঢাকার শেরেবাংলা নগরের ন্যাম ভবন থেকে দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মোছা. মাকছুদা ...
সব মন্তব্য
No Comments