দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর আকষ্মিক ভাঙ্গনে শঙ্কায় পড়েছে গ্রামবাসী। পদ্মার পানি কমতে থাকায় নদীভাঙ্গন তীব্র আকার ধারণ করেছে। ফলে প্রতিদিনই নদীগর্ভে বিলীন হচ্ছে ফসলি জমি ও বিভিন্ন স্থাপনা। হুমকির মুখে পড়েছে পানি উন্নয়ন বোর্ডের অধীনে পদ্মার ভাঙ্গন রোধে নির্মিত প্রায় ৫ কোটি টাকার জিও ব্যাগ ফেলার চলমান প্রকল্প ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধ।
নদী তীরবর্তী এলাকার স্থানীয় বাসিন্দারা জানান, গত এক সপ্তাহ ধরে পদ্মা নদীর পানি কমার সাথে সাথে মরিচা ইউনিয়নের কোলদিয়াড় গ্রামের নীচ দিয়ে বয়ে যাওয়া পদ্মা নদীতে ব্যাপক ভাঙ্গন শুরু হয়েছে। কোলদিয়াড় থেকে হাটখোলা পাড়া বাজার পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার এলাকা জুড়ে এ ভাঙ্গন অব্যাহত রয়েছে। এলাকাবাসীর শঙ্কা এভাবে ভাঙ্গন অব্যাহত থাকলে পানি উন্নয়ন বোর্ডের অধীনে পদ্মার ভাঙ্গন রোধে প্রায় ৫ কোটি টাকার জিও ব্যাগ ফেলার চলমান প্রকল্প যেকোন মুহুর্তে নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে। এর ফলে শুধুমাত্র মরিচা ইউনিয়নই নয়, পার্শ্ববর্তী ভেড়ামারা উপজেলার রাইটা পাথরঘাটা থেকে দৌলতপুরের আল্লারদর্গা বাজার সংযোগ সড়ক, রাইটা-মহিষকুন্ডি বন্যা নিযন্ত্রণ বাঁধ, ভুরকা-বৈরাগীরচর সড়কসহ বিস্তৃর্ণ এলাকার জনজীবন হুমকির মুখে পড়বে। পদ্মাগর্ভে বিলীন হবে এলাকার শত সহস্র মানুষের ঘরবাড়ি, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান, বাংলাদেশ-ভারত বিদ্যুৎ সঞ্চলান লাইন এবং মসজিদসহ নানা স্থাপনা ও ফসলি জমি। তাই ভাঙ্গনরোধে দ্রæত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে এলাকাবাসী জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন করেছে।
এদিকে পদ্মার ভাঙ্গনরোধে রোধে শনিবার বিকেলে উপজেলার মরিচা ইউনিয়নের কোলদিয়াড় এলাকায় নদীপাড়ে মানববন্ধন করে ভূক্তভোগী এলাকার শত শত নারী-পুরুষ। তবে নদী ভাঙ্গন এলাকা দেখতে দৌলতপুর উপজেলা প্রশাসনের কেউ ঘটনাস্থলে যাননি বলে ভূক্তভোগী স্থানীয়রা জানিয়েছেন।
পদ্মা নদীর ভাঙ্গন প্রসঙ্গে কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের তত্বাবধায়ক প্রকৌশলী মো. রোকনুজ্জামান জানান, দুই এক দিনের মধ্যে নদীভাঙ্গন এলাকা পরিদর্শন করে ভাঙ্গনরোধে জরুরী ভিত্তিতে জিও ব্যাগ ফেলার কাজ শুরু হবে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
রাজশাহী অফিস: রাজশাহী ও নাটোর জেলার বাস মালিক-শ্রমিকদের বিরোধের জেরে রাজশাহী থেকে ঢাকাসহ দেশের সব আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার পর থেকে শ্রমিকরা বাস চলাচল বন্ধ ক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় বিএনপি নেতা ও বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগী মোঃ আলমগীর হোসেন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।তিনি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএন ...
সব মন্তব্য
No Comments