মোঃ নাজমুল ইসলাম, নেত্রকোনা প্রতিনিধিঃ বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নবগঠিত নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি অনীক মাহবুব চৌধুরী ও সাধারণ সম্পাদক শামছুল হুদা শামিমকে গণঅভ্যর্থনা দিয়েছে জেলা বিএনপি ও সাধারণ মানুষ।
রোববার (১৮ মে ২০২৪) দুপুরে নেত্রকোনা সরকারি কলেজ, ছোটবাজারের দলীয় কার্যালয়, মোক্তারপাড়া কালেক্টরেট মাঠসহ শহরের বিভিন্ন স্থানে গণঅভ্যর্থনা কর্মসূচির আয়োজন করা হয়।
এ উপলক্ষে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। নবগঠিত কমিটির অনুমোদন দেওয়ায় ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরকে অভিনন্দন জানিয়ে মিছিল করে নেত্রকোনা জেলা ছাত্রদল।
সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক, সাবেক সভাপতি আশরাফ উদ্দিন খান, সদস্যসচিব ড. রফিকুল ইসলাম হিলালী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মাহফুজুল হক, যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান খান, বজলুর রহমান খান পাঠান ও এস এম মনিরুজ্জামান দুদু।
এ ছাড়া উপস্থিত ছিলেন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন রিপন, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা মাসুদ, শরিফুল হাসান আরিফ, যুবদলের সাবেক সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনি, স্বেচ্ছাসেবক দলের জেলা সভাপতি সোলায়মান হাসান রুবেল ও সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ মুন্না প্রমুখ।
সৈয়দ মাহামুদ শাওন, রাজশাহী অফিস : তানোর ও মোহনপুর উপজেলার সংযোগ স্থাপনকারী গুরুত্বপূর্ণ সেতুর দুই পাশের সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। ফলে প্রতিদিন চরম দুর্ভোগ নিয়ে চলাচল করছেন দুই উপজেলার হা ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলায় সরকারি খাল পুনঃখনন প্রকল্পকে কেন্দ্র করে বন বিভাগের সামাজিক বনায়নের বিপুলসংখ্যক গাছ কাটার অভিযোগ উঠেছে। ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা-সমাল ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ কামালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় আরো দুইজনকে গ্রেপ্তার করা হয়।বুধবার (২০ মে) দুপুরে কামালপুর ইউনিয় ...
মাহমুদুর রহমান (তুরান) ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ভাঙ্গা উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রোগ্রাম অন এগ্রিকালচার এ্যান্ড রুলাল ট্রান্সফরমেশন ফর এন্টারপ্রেরনশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলা ...
সব মন্তব্য
No Comments