রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি :: বরিশালের উজিরপুরে মডেল থানার উদ্যোগে দক্ষ,চৌকস,নিষ্ঠাবান ও পারদর্শী গ্রাম পুলিশদের সম্মাননা পুরস্কারে ভূষিত করা হয়েছে।ওসি জিয়াউল আহসান আনুষ্ঠানিকভাবে তাদের হাতে এ পুরস্কার তুলে দেন। ১৪ জুন সোমবার বেলা ১১টায় থানা চত্বরে কর্মদক্ষতা,,নিষ্ঠা, পারদর্শীতা ও ওয়ারেন্টভূক্ত আসামীদের গ্রেফতার করতে সহযোগিতা প্রদান, নাগরিক তথ্য ফরম সুনিপুণ ভাবে পুরণ এবং পরিস্কার পরিচ্ছন্ন উত্তম পোশাক পরিধানকারীদের মধ্য থেকে ৫ জন গ্রাম পুলিশ সদস্যকে সম্মাননা পুরস্কার প্রদান করা হয়। এসময় উপজেলার সকল গ্রামপুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। গ্রাম পুলিশদের সম্মাননা পুরস্কার প্রদানের ঘটনা এটাই প্রথম।
প্রসঙ্গত, সংস্কৃতিমনা ও উদার মানসিকতার মানবিক ওসি হিসেবে সর্বমহলে প্রশংসিত চৌকস পুলিশ ইন্সপেক্টর মোঃ জিয়াউল আহসান উজিরপুর মডেল থানায় যোগদানের পর থেকেই কোন পুলিশ সদস্য অবসর গ্রহন করলে তাকে ব্যাপক আয়োজনে সংবর্ধনা প্রদান করে সুসজ্জিত পুলিশের গাড়িতে ওই পুলিশ সদস্যকে তার বাড়িতে পৌছে দেন। জানা গেছে বাংলাদেশে প্রথম এই আয়োজনের উদ্যোক্তা ওসি জিয়াউল আহসান। এ কারণে পুলিশ সদস্য, গ্রাম পুলিশ, দফাদারসহ তাদের পরিবারের সদস্যরা ওসি জিয়াউল আহসানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সচেতন মহল তার এ উদ্যোগকে সাধুবাদ জানান।
এ প্রসঙ্গে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ( ওসি) মোঃ জিয়াউল আহসান বলেন, গ্রাম পুলিশদের পুরস্কৃত করার মধ্য দিয়ে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালণে কর্মস্পৃহা আরও বাড়াতে উৎসাহিত করার মানসে এ ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে। কর্মদক্ষতার ওপর পুরস্কার প্রদানের এ আয়োজন অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
স্টাফ রিপোর্ট: বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সরাসরি সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত ৩১ আগস্ট প্রধানমন্ত্রীকে পাঠানো এক আনুষ্ঠানিক চ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, শেখ হাসিনার মাফিয়া শাসনামলে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে গুম ও ভীতির সংস্কৃতি গড়ে তোলা হয়। বিরোধী রাজনৈতিক মতা ...
স্টাফ রিপোর্টার: নতুন জাতীয় পে-স্কেল বাস্তবায়নের সঙ্গে সাংবাদিকদের সুযোগ-সুবিধার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বল ...
স্টাফ রিপোর্টার: মক্কা প্রতিরক্ষা জোটে সদস্য রাষ্ট্র হিসেবে যোগদানের জন্য এখনও বাংলাদেশ কোনো আনুষ্ঠানিক আমন্ত্রণ পায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ ইসলাম। মঙ্গলবার (১ সেপ্টেম্বর ...
সব মন্তব্য
No Comments