ডেস্ক রিপোর্ট: সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে গ্রেফতারের তীব্র প্রতিবাদ ও উদ্বেগ জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।শুক্রবার (২৩ আগষ্ট) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি পলিটব্যুরো প্রতিবাদ ও উদ্বিগ্নতা জানিয়ে বলা হয় এদেশের মুক্তি সংগ্রাম, আয়ুব স্বৈরশাহীর বিরুদ্ধে লড়াই, সামরিক শাসন বিরোধী লড়াইসহ মওলানা ভাসানীর একনিষ্ট সহচর প্রগতিবাদী, সাম্যবাদী লড়াইয়ের অগ্রগামী সৈনিককে রাজনৈতিক প্রতিহিংসার শিকারে যেন পরিণত করা না হয়।
বিবৃতিতে বলেন ৮২ বছর বয়সী বয়োবৃদ্ধ, সংগ্রামী নেতার সকল নিরাপত্তা নিশ্চিত করে গোয়েন্দা বিভাগ তাদের আইনী কার্যপরিচালনা করবেন বলে আশা করেন।
আরও বলেন, আসামীর সকল আইনী অধিকার, মানবিধিকার যেন সুরক্ষা দেওয়া হয়। বয়োবৃদ্ধ মানুষের স্বাস্থ্য চেকআপসহ অনতিবিলম্বে জামিন দেওয়া হয়।
অপরদিকে জাতীয় শ্রমিক ফেডারেশন এক প্রতিবাদ লিপিতে শ্রমজীবি মানুষের অকৃত্রিম সহযোদ্ধা প্রবীন জননেতা রাশেদ খান মেননের নিঃশর্ত মুক্তি দাবী করেছেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার ( ২২ আগষ্ট) সন্ধ্যায় রাজধানীর গুলশানের থেকে প্রবীন রাজনীতিবিদ রাশেদ খানে মেননকে গ্রেফতার করে ডিবি কার্যালয় নিয়ে যাওয়া হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকান্ড ও ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতে দায়ের করা মামলায় তাকে আসামী করা হয়েছে।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments